ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রাফিনিয়া ও ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার হ্যাটট্রিক জয়


September 1, 2026 9:45 am
Link Copied!


রাফিনিয়া ও লামিন ইয়ামালের জোড়া গোলে লা লিগায় টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বার্সেলোনা। নু ক্যাম্পে রায়ো ভাইয়েকানোকে ৫-২ গোলে হারিয়েছে বার্সেলোনা।

লিগ শিরোপা ধরে রাখার অভিযানে প্রথম তিন ম্যাচে মোট ১২ গোল করলো বার্সেলোনা।

তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে কাতালানরা। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দুই নম্বরে নেমে গেছে রিয়াল মাদ্রিদ।

ঘরের মাঠে এ দিন প্রায় ৬৭ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ঝাঁপালেও এগিয়ে যাওয়া হয়নি।

১২ মিনিটে প্রতি আক্রমণে চমকে দেয় ভাইয়েকানো। বাঁ দিক দিয়ে আলভারো গার্সিয়ার কাটব্যাকে জোরাল শটে দলকে এগিয়ে নেন কামেয়ো।

জবাব দিতে অবশ্য বেশি সময় লাগেনি বার্সেলোনার। তিন মিনিটে দুই গোল করে লিড নেয় তারা।

১৯ মিনিটে জাভি এস্পার্তের পাসে  একজনকে কাটিয়ে বাঁ পায়ের নিচু শটে সমতা টানেন রাফিনিয়া।

একটু পরই মার্ক বের্নালের পাসে বাঁ পায়ে জোরাল শট নেন ইয়ামাল, কাছের পোস্টের ওপরের কোণা দিয়ে জালে জড়ায় বল।

আসরে এই স্প্যানিশ তারকার প্রথম গোল এটি। ৫১ মিনিটে নিজেদের জালে বল পাঠান ভাইয়েকানোর ডিফেন্ডার লুজিন।

তবে ৫৯ মিনিটে কামেয়োর দ্বিতীয় গোলে ব্যবধান কমায় সফরকারীরা। ৭১ মিনিটে বক্সে গর্ডনের চমৎকার ব্যাকহিল ফ্লিকে বল পেয়ে গোলটি করেন রাফিনিয়া। আর ম্যাচের শেষ মিনিটে শেষ গোলটি করেন ইয়ামাল। বক্সের বাইরে থেকে নিচু শটে জাল কাঁপান ১৯ বছর বয়সী ফরোয়ার্ড।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html