ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

লেখক পরিচয়ে বেঁচে থাকা আরও কঠিন: মঞ্জু সরকার

UttorbongoBD
September 3, 2026 5:30 pm
Link Copied!


কথাসাহিত্যিক মঞ্জু সরকারের ৭৩তম জন্মদিন গত মঙ্গলবার ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজন করা হয় প্রকাশনা উৎসবের।  

অনুষ্ঠানে নতুন দুটি বই– গল্প সংকলন ‘শখের বাগানে সাপ’ এবং উপন্যাস ‘নিয়ন্ত্রক’ নিয়ে আলোচনা হয়। প্রকাশনা প্রতিষ্ঠান ‘অনুপ্রাণন’ এ আয়োজন করে। 

মঞ্জু সরকার বলেন, ‘আঠারো কোটি মানুষের দেশে মরে যাওয়াটা খুব সহজ। মানুষের অধিকার কিংবা মর্যাদা নিয়ে বেঁচে থাকা কঠিন। আর লেখক পরিচয়ে বেঁচে থাকা তো আরও কঠিন। মুক্তিযুদ্ধের পর সিদ্ধান্ত নিলাম—অন্য কিছু নয়, লেখক হবো। লেখক হওয়ার স্বপ্ন-সংগ্রাম স্বাধীনতা যুদ্ধের পর থেকেই চলছে। আমৃত্যু চলবে।’

গবেষক ও প্রকাশক মফিদুল হক মঞ্জু সরকারের গল্পের জীবনঘনিষ্ঠতার দিকটি তুলে ধরেন।

‘নিয়ন্ত্রক’ নিয়ে সৈয়দ মুফাদ আহমেদ বলেন, ‘এই উপন্যাসের চরিত্রগুলোর আচরণ তাদের সামাজিক, অর্থনৈতিক ও ব্যক্তিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় উপন্যাসটি সমাজকে দেখার গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি তৈরি করেছে।’

‘শখের বাগানে সাপ’-এর গল্পগুলোতে সমকালীন রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার শক্তিশালী উপস্থিতি দেখেছেন সৈয়দ মুফাদ আহমেদ।

চলচ্চিত্রকার গিয়াসউদ্দিন সেলিম মঞ্জু সরকারের ‘অবগুণ্ঠন’ উপন্যাস অবলম্বনে চ্যানেল আইয়ের জন্য সিরিজ নির্মাণের অভিজ্ঞতার কথা বলেন।

শিক্ষাবিদ ও অনুবাদক খালিকুজ্জামান ইলিয়াস মঞ্জু সরকারের কাছে মওলানা ভাসানীকে নিয়ে উপন্যাস লেখার প্রতিশ্রুতি চান।

স্বাগত বক্তব্য রাখেন সম্পাদক ও প্রকাশক আবু মোহাম্মদ ইউসুফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কথাসাহিত্যিক মনি হায়দার। সংগীত পরিচালনা করেন অনুপম কুমার পাল। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html