ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

পুলিশে নিয়োগ, আবেদন চলছে 


September 5, 2026 9:55 am
Link Copied!


বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি, ২০২৬ প্রকাশ করা হয়েছে। পুলিশে দুটি নিয়োগ বিজ্ঞপ্তিতে ৩ ক্যাটাগরির পদে মোট ৭ জনকে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি দুটি ১৮ আগস্ট ও ৩ সেপ্টেম্বর জারি করা হয় এবং পরবর্তী সময়ে ১৯ আগস্ট ও ৪ সেপ্টেম্বর বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, যোগ্যতা ও শর্ত পূরণ সাপেক্ষে নারী-পুরুষ উভয় প্রার্থীই এসব পদে আবেদন করতে পারবেন। প্রথম বিজ্ঞপ্তির আবেদন শুরু হয়েছে ২০ আগস্ট ২০২৬ এবং আবেদন করা যাবে ১৭ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। দ্বিতীয় বিজ্ঞপ্তির আবেদন শুরু হয়েছে ৪ সেপ্টেম্বর ২০২৬, যা চলবে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

অষ্টম শ্রেণি, এসএসসি ও এইচএসসি পাসে সুযোগ

বাংলাদেশ পুলিশে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে পদভেদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণি, এসএসসি ও এইচএসসি পাস। প্রার্থীদের বয়সসীমা সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত অনুযায়ী নির্ধারিত হবে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, এসব পদে আবেদনের জন্য পূর্ব অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়। তবে প্রার্থীকে যে পদের জন্য আবেদন করবেন, সেই পদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য যোগ্যতা ও শর্ত পূরণ করতে হবে।

আবেদন করতে পারবেন সব জেলার প্রার্থী

বাংলাদেশ পুলিশে প্রকাশিত এই নিয়োগে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীর জন্যই আবেদনের সুযোগ রয়েছে।

বেতন ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা

নিয়োগপ্রাপ্তদের পদ ও গ্রেড অনুযায়ী বেতন দেওয়া হবে। প্রকাশিত তথ্য অনুযায়ী, এসব পদের বেতনস্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা, যা ১৬তম ও ২০তম গ্রেডের আওতাভুক্ত। এ ছাড়া সরকারি চাকরির বিধি ও নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রযোজ্য হবে।

অনলাইনে আবেদন

যোগ্য প্রার্থীরা বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট নিয়োগের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে police.teletalk.com.bd, cid.teletalk.com.bd অথবা rrfraj.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন ফি ও অন্যান্য বিস্তারিত শর্ত সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রথম নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন শুরু হয়েছে ২০ আগস্ট এবং শেষ হবে ১৭ সেপ্টেম্বর ২০২৬। অন্যদিকে দ্বিতীয় বিজ্ঞপ্তির আবেদন শুরু হয়েছে ৪ সেপ্টেম্বর এবং শেষ হবে ১ অক্টোবর ২০২৬।

বিজ্ঞপ্তিটি নিচে দেখুন…

পুলিশে নিয়োগ, আবেদন চলছে 

পুলিশে নিয়োগ, আবেদন চলছে 

পুলিশে নিয়োগ, আবেদন চলছে 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html