ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বানরের হাত থেকে রেহাই পেতে ডিসির কাছে আবেদন, দু্ই মাসেও কাজ হয়নি


September 12, 2026 8:45 pm
Link Copied!


বনের বানর ঘুরছে লোকালয়ে। এটির আক্রমণে গত ছয় মাসে শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আক্রমণ থেকে রক্ষা পেতে গত ৩ জুন জেলা প্রশাসকের কাছে লিখত আবেদন জানিয়েছেন স্থানীয় লোকজন। তবে আবেদনের দুই মাস পেরিয়ে গেলেও বানরটি উদ্ধার করে বনে অবমুক্ত করার উদ্যেগ নেওয়া হয়নি। বনের প্রাণী বনে ফিরিয়ে দিতে কোনও ধরনের উদ্যোগ নেননি জেলা বন বিভাগের লোকজনও।

এদিকে বানরের উৎপাতে এমন অসহায় জীবনযাপন করছেন নাটোর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তাদের দাবি, বানরটি ক্ষুধা লাগলে বাসাবাড়ির রান্নাঘর থেকে খাবার নিয়ে খায়। কখনও কখনও দোকান থেকেও রুটি ও বিস্কুট নেয়। খাবার না পেলে মানুষের ওপর হামলে পড়ে। গত ছয় মাসে বানরটির আক্রমণে অন্তত ১০০ জন মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ১৫ জন জলাতঙ্কের টিকা নিয়েছেন।

লালবাজার মহল্লার শতাধিক বাসিন্দার গণস্বাক্ষরিত লিখিত আবেদনটি গত জুন মাসে জেলা প্রশাসকের কাছে জমা দিয়েছিলেন মিলন আখন্দ নামের স্থানীয় এক ব্যক্তি। আবেদনে উল্লেখ করা হয়েছে, হঠাৎ একটি বানর এসে লালবাজার মহল্লায় অবস্থান নেয়। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বানরটি এই মহল্লার সড়কে, দোকানপাটে ঘুরে বেড়ায়। বাড়ির রান্নাঘর, খাবার টেবিল, হোটেলসহ বিভিন্ন দোকানে ঢুকে খাবার নিয়ে গাছে উঠে খায়। খাবার না পেলে পথচারী ও স্থানীয় লোকজনের ওপর আক্রমণ করে। বানরের ভয়ে নারীরা দিনের বেলাতেও ঘরের দরজা বন্ধ রাখেন।

ওই মহল্লার বাসিন্দা কাকলী রায় (৩২) বলেন, ‘কিছু দিন আগে একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ বানরটি লাফিয়ে এসে হাতে কামড় দেয়। এতে হাতের একটি আঙুলের রগ ক্ষতিগ্রস্ত হয়। অস্ত্রোপচার করে রগটি জোড়া দেওয়া হলেও এখনও পুরোপুরি সুস্থ হতে পারিনি।’

একই এলাকার সঞ্জয় রায় জানান, বানরটি তাদের রান্নাঘরে ঢুকে ফ্রিজ খোলার চেষ্টা করে। তিনি বাধা দিতে গেলে বানরটি কুনইয়ের নিচে কামড় দিয়ে ক্ষত তৈরি করে। এজন্য সাতটি টিকা নিয়েছেন তিনি।

নাটোর সদর হাসপাতালের ভ্যাকসিন শাখার দায়িত্বপ্রাপ্ত স্টাফ নার্স বলেন, বানরের আক্রমণের শিকার হয়ে প্রায়ই রোগীরা টিকা নিতে আসেন। এ পর্যন্ত ২০ জনকে টিকা দিয়েছি আমি। আবার অনেক রোগী হাসপাতালের বাইরে থেকেও টিকা নিচ্ছন।

পরিবেশ ও বন্যপ্রাণী নিয়ে কাজ করেন আবদুর রাজ্জাক নাসিম। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে বনের বানর লোকালয়ে বাস করা মানুষের যেমন হুমকির তেমনি বন্যপ্রাণীর জন্যও হুমকির। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত বানরটিকে উদ্ধার করে কোনও বনে ছেড়ে দেওয়া। এখনই উদ্ধার করা না হলে লোকালয়ের পরিবেশে বানরটি আরও হিংস্র হয়ে উঠতে পারে। এতে মানুষ এবং বানর উভয়েরই মারাত্মক ক্ষতির আশঙ্কা রয়েছে।

বন বিভাগের রাজশাহী কার্যালয়ের পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, লালবাজার এলাকায় অবস্থান করা বানরটি ক্রমেই অস্বাভাবিক আচরণ করছে। বারবার চেষ্টা করেও তারা বানরটিকে ধরতে পারেননি।

এ বিষয়ে নাটোর পৌরসভার প্রশাসক মো. শামীম হোসেন বলেন, ‘লালবাজার এলাকার বানরটির উপদ্রব বন্ধে পৌরসভার পক্ষ থেকে দ্রুত একটি বিশেষজ্ঞ রেসকিউ টিমের সঙ্গে যোগাযোগ করবো। বৈজ্ঞানিক ও নিরাপদ উপায়ে বানরটিকে উদ্ধার করে বনে অবমুক্ত করা হবে। যাতে বানরটির কোনও ক্ষতি না হয়। এলাকার মানুষও যেন আর নতুন করে আক্রমণের শিকার না হন।’

নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার বলেন, ‘বন বিভাগের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html