ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল


September 7, 2026 12:55 am
Link Copied!


দলবদলে বাজিমাত করা চেলসি লন্ডনের এমিরেটস মাঠে শুরুতেই কাঁপিয়ে দিয়েছিল গতবারের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনালকে। শুরুতেই দলের এবারের সবচেয়ে দামি সাইনিং মর্গান রজার্সের গোলে এগিয়ে যায়। তবে সেখান থেকে লন্ডন ডার্বির ম্যাচটি নিজেদের করে নেয় আর্তেতার দল। ২-১ গোলের জয় নিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। এদিকে নতুন করে দল সাজানো চেলসি সিজনে প্রথম হারের স্বাদ পেলো। দলের কোচ শাবি আলোনসোরও এটি প্রথম পরাজয়।

এই জয়ের ফলে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল। শনিবার কভেন্ট্রি সিটিকে হারিয়ে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সমান পয়েন্ট এখন তাদের।

এই ম্যাচের বয়স মাত্র দুই মিনিট হতেই মর্গান রজার্সের দারুণ গোলে এগিয়ে যায় সফরকারী চেলসি। তবে উত্তেজনা সেখানেই থেমে থাকেনি। ১১তম মিনিটে রিকার্ডো ক্যালাফিওরি আর্সেনালের হয়ে সমতা ফিরিয়েছেন মনে হলেও, ভিএআরে অফসাইডের কারণে গোলটি বাতিল করে।

এর ঠিক ১০ মিনিট পর, প্রাক্তন চেলসি তারকা কাই হ্যাভার্টজ বক্সের প্রান্ত থেকে এক ফিনিশিংয়ে আর্সেনালকে সমতায় ফেরান। চেলসির গোলরক্ষক এমি মার্তিনেজ শটটি আটকাতে পারেননি।

প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হওয়ার পর, বিরতির পর দ্বিতীয় অর্ধে আর্সেনালকে এগিয়ে নিতে বেশি সময় নেননি মিকেল আর্তেতার শিষ্যরা। ক্রিস্টোস জোলিসের বাড়িয়ে দেওয়া বলে পা ছুঁইয়ে বল জালে জড়ান মার্টিন ওডেগার্ড।

ম্যাচের শেষ মুহূর্তে ইংল্যান্ডের দুই সতীর্থ মর্গান রজার্স ও ডেক্লান রাইসের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কাউন্টার অ্যাটাকের সময় রাইস তাকে ফাউল করেছেন বলে দাবি করেন রজার্স। তবে সেই ঘটনায় কেবল চেলসির এই ফরোয়ার্ডকেই হলুদ কার্ড দেখানো হয়।

শেষের দিকে চেলসি সমতা ফেরানোর চেষ্টা জোরদার করে। সবচেয়ে দারুণ সুযোগটি পেয়েছিলেন এস্তেভাও; বাঁ পায়ের একটি চমৎকার বাঁকানো শট নিয়েছিলেন তিনি, যা কোনোমতে লাফিয়ে গোলপোস্টের ওপর দিয়ে বের করে দেন আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া। এরপর আর উল্লেখ করার মতো কোনো সুযোগ তৈরি করতে পারেনি চেলসি, ফলে নিজেদের মাঠে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।

ম্যাচ শেষে ওডেগার্ড বলেন, (হ্যাভার্টজ) সত্যিই খুব বুদ্ধিমান একজন খেলোয়াড়। ও দারুণ মুভমেন্ট দেখায় এবং ডিফেন্ডারদের ব্যস্ত রাখে। ও যখন সামনে রান নেয়, আর আমি পেছন থেকে আসি— তখন আমি সবসময় ফাঁকা জায়গা পেয়ে যাই। তাই গোলটি সত্যিই চমৎকার ছিল।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html