ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ভারত-ব্রাজিল ম্যাচের আগে কলকাতার মাঠ নিয়ে শঙ্কা!


September 7, 2026 8:55 am
Link Copied!


কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারত-ব্রাজিল প্রীতি ম্যাচের আর এক মাসও বাকি নেই। এরই মধ্যে মাঠের ঘাসের মান নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে ব্রাজিল থেকে কলকাতায় টার্ফ বিশেষজ্ঞদের একটি দল পাঠানো হচ্ছে। দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ব্রাজিলের সিনিয়র জাতীয় দলের এটাই হতে যাচ্ছে প্রথম ভারত সফর। স্বাভাবিকভাবেই ম্যাচটি ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তবে বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তির মতো দলকে আতিথ্য দেওয়ার ক্ষেত্রে মাঠের ঘাসের মান নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলের টার্ফ বিশেষজ্ঞদের ৬ সেপ্টেম্বর ব্রাজিল থেকে কলকাতার উদ্দেশে রওনা হওয়ার কথা। তারা সল্টলেক স্টেডিয়ামের মাঠ ও সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা পরিদর্শন করবে। এর আগে আগস্টে মাঠ পরিদর্শন করা কর্মকর্তারা জানিয়েছিলেন, বেশ কিছু উন্নয়ন প্রয়োজন।

আগের পরিদর্শনে মাঠের পাশাপাশি ব্রাজিলের ব্যবহারের জন্য নির্ধারিত অনুশীলন মাঠের সুযোগ-সুবিধা নিয়েও প্রশ্ন উঠেছিল। টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে কথা বলা এক সূত্র জানিয়েছে, ব্রাজিলের বিশেষজ্ঞরা মাঠ ও অনুশীলন সুবিধাকে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের ট্রেনিং সেন্টারের মানে নিয়ে যেতে চেয়েছেন।

আগস্টে যখন কর্মকর্তারা মাঠ পরিদর্শন করেছিলেন, তখন সল্টলেক স্টেডিয়ামে ডুরান্ড কাপের ম্যাচ চলছিল। ফলে সে সময় মাঠটি আদর্শ অবস্থায় ছিল না। সূত্রটি আরও জানিয়েছে, মাঠের ঘাস ভালো থাকা অবস্থার শীর্ষ পর্যায়ের ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচ টেলিভিশনে দেখানো হয়েছিল পরিদর্শক দলকে। তাতেও তারা সন্তুষ্ট হয়নি।

ব্রাজিলের বিশেষজ্ঞদের বক্তব্য, বিশ্বের সেরা খেলোয়াড়রা যখন এই মাঠে খেলবেন, তখন মাঠের ঘাসের মানও বিশ্বমানের হওয়া উচিত। ভারত-ব্রাজিল ম্যাচকে সামনে রেখে তাই সল্টলেক স্টেডিয়ামের মাঠের উন্নয়ন এখন আয়োজকদের অন্যতম বড় চ্যালেঞ্জ।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html