ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’


September 7, 2026 11:55 am
Link Copied!


মাঝেমধ্যেই ভক্তদের চমকে দেন ঢালিউড চিত্রনায়িকা পরীমণি। কখনও কাজের খবরে, কখনোবা ব্যক্তিগত জীবনের নানা খুনসুটিতে। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক শিশুকে কোলে নিয়ে ছবি পোস্ট করে ফের নতুন আলোচনার জন্ম দিলেন এই অভিনেত্রী। 

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেন পরীমণি। ছবিতে দেখা যায়, গাড়িতে পরিপাটি সাজ ও রোদচশমা পরা পরীমণির কোলে জড়িয়ে আছে এক ফুটফুটে শিশু। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, “তিন নম্বর জন ডান। আলহামদুলিল্লাহ।” 

এই ছবি ও ক্যাপশন পোস্ট করার পরপরই নেটিজেনদের মনে কৌতুহলের সৃষ্টি হয়েছে— তবে কি ফের মা হলেন এই নায়িকা?

পোস্টের কমেন্ট বক্সে অনুরাগী ও সাধারণ নেটিজেনদে প্রশ্নের নানা জবাবও দিতে দেখা গেছে পরীমণিকে। এক ভক্ত শিশুটি ছেলে নাকি মেয়ে জানতে চাইলে সংক্ষেপে উত্তর দেন, ‘ছেলে’। 

অন্য এক নেটিজেন ঠাট্টা করে জানতে চান, আর কয়টি সন্তান নেবেন তিনি? জবাবে নায়িকা মন্তব্য করেন, ‘আর ৯৭টা।’ 

এমনিতেই শিশুপ্রেমী হিসেবে পরিচিত এই অভিনেত্রী। একাধিক সাক্ষাৎকার ও সামাজিক মাধ্যমে তিনি আগে বহুবার প্রকাশ করেছেন, তিনি অনেক সন্তানের মা হতে চান; এমনকি সংখ্যাটি ১০০ ছুঁতে পারে বলেও মজা করেছিলেন। তাই ভক্তদের ধারণা, এবার হয়তো তৃতীয় সন্তান দত্তক নিলেন এই তারকা। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। পরীমণির এই নীরবতা জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। 

উল্লেখ্য, অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর নিজের প্রথম সন্তান শাহীম মোহাম্মদ পূণ্যকে একাই লালন-পালন করছিলেন পরীমণি। পরবর্তীতে তিনি এক কন্যা সন্তান দত্তক নেন, যার নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম। বর্তমানে একা হাতেই নিজের সন্তানদের বড় করছেন এই অভিনেত্রী। কাজের পাশাপাশি দিনের বাকি সময়টা সন্তানদের সঙ্গেই কাটান তিনি। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html