ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

জুলাই আন্দোলনে রাজপথে ছাত্রদের পক্ষে সেদিন কী বলেছিলেন বাঁধন


September 8, 2026 5:10 pm
Link Copied!


২০২৪ সালে ১ আগস্টের ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে ‘দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ’-এর ব্যানারে রাজপথে নামেন চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটারসহ শোবিজের বিভিন্ন অঙ্গনের কর্মীরা। বৃষ্টিতে ভিজে সেদিন ফার্মগেট এলাকায় ব্যানার হাতে স্লোগান দিতে দিতে এসে দাঁড়ান তারা।

এদিন শোবিজের জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধনও উপস্থিত ছিলেন। সংস্কারের পক্ষে সরব দেখা যায় তাকে।

রাজপথে সেদিন বাঁধন বলেন, ‘যে রাষ্ট্র প্রকাশ্যে নিরীহ মানুষের ওপর নির্বিচারে গুলি চালায়, যে রাষ্ট্র নির্বিচারে গণগ্রেফতার করে, সেই রাষ্ট্র কখনও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার প্রতিচ্ছবি হতে পারে না। এই রাষ্ট্র আমাদের নিরাপত্তা দিতে পারে নাই, এর দায় রাষ্ট্রের নিতে হবে। মারা যাওয়া বাচ্চাগুলোর জায়গায় আমার মেয়ে থাকতে পারতো, ওই মানুষগুলোর জায়গায় আমি থাকতে পারতাম। এই দায় রাষ্ট্রের নিতে হবে। আমাদের নিরাপত্তা দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমি যখন আমার অধিকারের জন্য রাস্তায় দাঁড়াবো তখন কোনও অত্যাচার করতে পারবে না। এই রাজনীতি থেকে বের হতে হবে। আমার অন্য কোনও দেশের পাসপোর্ট নাই। আমি এই দেশেই থাকবো, আমার অধিকার, স্বাধীনতা নিয়ে থাকবো। এইভাবে নিপীড়িত হয়ে থাকবো না। আমার সন্তান এই পরিবেশে বেড়ে উঠবে না। সংস্কার আমরাই করবো।’

বাঁধন ছাড়াও সেদিন আরও উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা মামুনুর রশীদ, মোশাররফ করিম, ইরেশ যাকের, সিয়াম আহমেদ, মোস্তফা মনওয়ার, সাবিলা নূর, মিথিলা, নাজিয়া হক অর্ষা, শ্যামল মওলা, নির্মাতা নুরুল আলম আতিক, আকরাম খান, অমিতাভ রেজা চৌধুরী, মাতিয়া বানু শুকু, রেদওয়ান রনি, আশফাক নিপুণ, আদনান আল রাজিব, পিপলু আর খান, সৈয়দ আহমেদ শওকি প্রমুখ।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html