ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দেশে সারের কোনও ঘাটতি নেই, কেউ বেশি দামে কিনবেন না: সমাজকল্যাণমন্ত্রী


September 12, 2026 9:30 am
Link Copied!


সমাজকল্যানমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, দেশের কোথাও সারের কোনও ঘাটতি বা কমতি নাই। যারা সারের ডিলার আছেন, তাদের কেউ কেউ হয়তোবা সঠিকভাবে বণ্টন করেন না। সারের জন্য কাউকে কোনও বেশি টাকা দেবেন না। সরকার নির্ধারিত যে দাম আছে, সেই দামই দেবেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় দিনাজপুরের বিরামপুর উপজেলার রতনপুর স্কুলমাঠে উপজেলা বিএনপি ও সব সহযোগী সংগঠনের আয়োজনে এবং খানপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কেউ কেউ বলে বেড়ায় যে, সার পাওয়া যায় না। সার পাওয়া যাচ্ছে না। কিন্তু আমি আসার সময় যত ধানক্ষেত দেখলাম, এত সুন্দর সবুজ, সবুজ অর্থ হলো সার ঠিকমতো দেওয়া আছে। সার পাওয়া যাচ্ছে। কোনও কোনও জায়গায় হয়তো সারের দাম একটু বেশি নেওয়ার চেষ্টা করেছে। কৃষকরা যাতে সবাই সঠিকভাবে সার পান, সে জন্য সরকার বর্তমানের ডিলারদের পাশাপাশি প্রতিটি ইউনিয়নে নতুন করে সারের ডিলার নিয়োগ করার উদ্যোগ নিয়েছে। এই ডিলাররা আরও দুইজন করে তাদের বিক্রয় প্রতিনিধি নিয়োগ করবে। অর্থাৎ একটা ইউনিয়নে দুইজন আছে, একজন নতুন মিলিয়ে হবে তিনজন, ছয়জন বিক্রয় প্রতিনিধি থাকবে। তারা আপনাদের মাঝে সার বিক্রয় করবে। এখন থেকে কে কতটুকু সার তুলতেছে, কোন ইউনিয়নে কতটুকু সার দেওয়া হচ্ছে, এগুলো যাতে আপনারা পড়তে পারেন, দেখতে পারেন, সে অনুযায়ী বিভিন্ন জায়গায় তথ্যগুলো টাঙিয়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে অনেকে মনে করেছিল হয়তোবা উনারা নির্বাচিত হবেন বা উনাদের জনগণ রায় দেবে, দেশ পরিচালনার সুযোগ দেবে। কিন্তু বিএনপির সবসময় আস্থা ছিল দেশের জনগণের ওপর। কারণ বিএনপি তো আপনাদের দল, জনগণের দল। বিএনপি সে জন্য আপনাদের কাছে সবসময় এসেছে বারেবারে এসেছে। আপনারা যদি আপনাদের পাশে থাকার সুযোগ দেন, আমরা কিন্তু আপনাদের পাশে থাকবো। সেই সুবাদে দেশের জনগণ বিএনপিকে ২১৬টি আসনে ভোট দিয়ে জয়যুক্ত করেছে।

সমাজকল্যাণ মন্ত্রী আরও বলেন, সরকারের বয়স এখনও ৭ মাস পূর্ণ হয়নি। কয়েকদিন পরে ৭ মাস হবে। এই সময়ে সরকার কৃষকের যে ১০ হাজার টাকা কৃষি ঋণ ছিল, প্রথম মিটিংয়েই সেই সুদসহ মাফ করে দিয়েছে। মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি চালু করা হবে। আমরা প্রথম তিন মাস পাইলটিং করেছি। এখন এই সেপ্টেম্বর অক্টোবর মাসে সারা বাংলাদেশে আপনাদের সবার পরিবারের তথ্য সংগ্রহ করা হবে। এরপরে অক্টোবরের মধ্যবর্তী সময় থেকে যাদের পাঁচ সদস্য বিশিষ্ট পরিবার তারা ফ্যামিলি কার্ড পাবেন। কেউ ফ্যামিলি কার্ডের আওতার বাইরে থাকবে না।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html