ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

একনজরে আজকের আলোচিত খবর

UttorbongoBD
September 8, 2026 8:55 pm
Link Copied!


নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

থার্ড টার্মিনাল চালু করতে ৯০২ কোটি, কোন খাতে কত খরচ

প্রশ্ন উঠেছে, কাজ প্রায় শেষ হওয়ার পরও কেন এত টাকা খরচ হবে। মন্ত্রীর ঘোষিত ৯০২ কোটি টাকা কোন কোন খাতে খরচ হবে, খোঁজ নিয়ে তার একটা ধারণা পাওয়া গেছে।

অটোরিকশার পেছনে হর্নের মিছিল, অতিষ্ঠ নগরবাসী
যানজটের মধ্যে একসঙ্গে অসংখ্য গাড়ির হর্নে ব্যস্ত সড়কগুলোতে তৈরি হচ্ছে তীব্র শব্দদূষণ, যার ভোগান্তিতে পড়ছেন নগরবাসী।

ওপারে বিদ্যুৎকেন্দ্র, এপারে সৌরশক্তিতে জ্বলছেন তারা
বাগেরহাটের রামপাল ও চালনার সীমান্তবর্তী পশুর নদের পাড়ে কৈগরদাসকাঠি চরের পরিবারগুলোর জীবন-জীবিকায় এখন সৌরশক্তি হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ অবলম্বন। বিদ্যুৎ সংকট, সংযোগ নিতে কয়েক হাজার টাকা খরচ, নদীতে মাছের সংকট এবং জীবিকার অনিশ্চয়তা—সব মিলিয়ে চরবাসীর জীবন যেন এক নির্মম বৈপরীত্যের ছবি।

বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী নেতার বেতন বাড়ছে আরও ১১ লাখ ডলার
প্রধানমন্ত্রী লরেন্স ওং-এর বার্ষিক বেতন বাড়বে ১৪ লাখ সিঙ্গাপুরী ডলার (প্রায় ১১ লাখ মার্কিন ডলার)। তবে তিনি আগামী পাঁচ বছর বেতনের এই বর্ধিত অংশ দাতব্য প্রতিষ্ঠানে দান করবেন বলে জানিয়েছেন।

 ‘নেপালে খেলা নেই, বাংলাদেশে খেলে সংসার চলছে’

চোখের সামনে বাংলাদেশের ফুটবলের প্রস্তুতি দেখলেও নিজের দেশ নেপালের ফুটবলের কথা মনে পড়লেই মনটা বিষণ্ন হয়ে যায়।

অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ইস্যুতে দুভাগে বিভক্ত সোশ্যাল মিডিয়া
বাংলাদেশে গত দুই বছরে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে যে মব-সংস্কৃতি ও প্রতিশোধের রাজনীতি তৈরি হয়েছে, ইতালির ঘটনাটি তারই এক ধরনের প্রতিফলন।

পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
সম্প্রতি একটি অনুষ্ঠানে দীঘি জানান, জনপ্রিয় অভিনেত্রী পরীমণির বায়োপিকে তিনি কাজ করতে চান। এটি বেশ চ্যালেঞ্জিং একটি কাজ হবে বলেও মন্তব্য করেন নায়িকা।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html