ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আলকারাজকে হারিয়ে ইতিহাস গড়লেন শেলটন


September 9, 2026 4:15 pm
Link Copied!


রাত তখন গভীর। ঘড়ির কাঁটা পেরিয়ে গেছে ভোররাতও। গ্যালারির হাজারো দর্শক ততক্ষণে ঘুমকে বিদায় জানিয়েছেন। কারণ আর্থার অ্যাশ স্টেডিয়ামে চলছে এক মহাকাব্যিক লড়াই। শেষ পর্যন্ত কার্লোস আলকারাজকে পাঁচ সেটের রুদ্ধশ্বাস লড়াইয়ে হারিয়ে ইউএস ওপেনের সেমিফাইনাল নিশ্চিত করেছেন বেন শেলটন।

ইউএস ওপেনে শিরোপা ধরে রাখার স্বপ্ন দেখছিলেন আলকারাজ। দুর্ভাগ্যক্রমে নাটকীয় কোয়ার্টার ফাইনাল হারে বিদায় নিতে হয়েছে তাকে। চার ঘণ্টা ২৮ মিনিটের টানটান লড়াই শেষে স্পেনের তারকাকে ৬-৭ (৫-৭), ৬-১, ৬-৩, ১-৬, ৭-৬ (১০-৭) গেমে হারান অষ্টম বাছাই শেলটন।

এটি শেলটনের ক্যারিয়ারের সবচেয়ে বড় জয়। এর আগে ১৭ বার শীর্ষ তিনে থাকা কোনো খেলোয়াড়ের বিপক্ষে খেলেও জিততে পারেননি তিনি। আলকারাজের বিপক্ষেও আগের তিন সাক্ষাতে প্রতিবারই হেরেছিলেন। এবার সেই হিসাবও চুকিয়ে দিলেন আমেরিকান তারকা।

অন্যদিকে দীর্ঘ চোটের পর নিজের প্রথম টুর্নামেন্ট খেলছিলেন আলকারাজ। কবজির চোটের কারণে চার মাসেরও বেশি সময় কোর্টের বাইরে থাকার পর ফিরে এসে প্রত্যাশার চেয়েও ভালো খেলছিলেন তিনি। কোয়ার্টার ফাইনালে ওঠার পথে ২০তম বাছাই টমি পলকে সরাসরি সেটে হারিয়েছিলেন সাতবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী এই স্প্যানিয়ার্ড। তবে শেলটনের বিপক্ষে চার ঘণ্টার বেশি সময়ের লড়াইয়ে শেষ পর্যন্ত ম্যাচ ফিটনেসের ঘাটতি যেন স্পষ্ট হয়ে ওঠে তার খেলায়।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html