ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

২ কোটি ডলার দান, যুক্তরাষ্ট্রের কলেজের নাম হচ্ছে ভারতীয় দম্পতির নামে


September 10, 2026 2:30 pm
Link Copied!


ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাসে (ইউএনটি) একটি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অ্যাডভান্সড অ্যানালিটিক্স কলেজ প্রতিষ্ঠার জন্য দুই কোটি মার্কিন ডলার অনুদান দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এক প্রকৌশলী দম্পতি। এই অনুদানের স্বীকৃতিস্বরূপ কলেজটির নামকরণ করা হচ্ছে ‘অনুরাধা অ্যান্ড বিকাশ সিনহা কলেজ অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যাডভান্সড অ্যানালিটিক্স’।

ইউএনটির ঘোষণা অনুযায়ী, এই নতুন কলেজটি শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য নতুন সুযোগ তৈরি করবে। ইউএনটির প্রেসিডেন্ট হ্যারিসন কেলার বলেন, বিকাশ ও অনুরাধার এই প্রতিশ্রুতি শিক্ষার্থীদের পরিবর্তিত শ্রম বাজারের উপযোগী করে গড়ে তোলা, আন্তঃবিভাগীয় গবেষণা ত্বরান্বিত করা এবং নর্থ টেক্সাস ও অঙ্গরাজ্যের জন্য দীর্ঘমেয়াদি মূল্য তৈরি করার ক্ষেত্রে সহায়তা করবে।

কলেজটি দুটি বিভাগের অধীনে পরিচালিত হবে- অ্যাপ্লায়েড ইন্টেলিজেন্স অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগ বা বুদ্ধিমান সিস্টেম তৈরি ও প্রয়োগে ফোকাসড এবং ইনফরমেশন অ্যান্ড লার্নিং অ্যাপ্লিকেশনস বিভাগ বা মানব ও প্রাতিষ্ঠানিক প্রেক্ষাপটে তথ্য ও বুদ্ধিমান সিস্টেমের কার্যক্রম নিয়ে কাজ করবে।

এটি কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্ট সিস্টেম এবং ডেটা অ্যানালিটিক্সের একটি একাডেমিক ও গবেষণা কেন্দ্র হিসেবে কাজ করবে। এছাড়া এখানে এআই, সাইবার সিকিউরিটি, ডেটা সায়েন্স, অ্যাডভান্সড অ্যানালিটিক্স, হেলথ ইনফরমেটিক্স, ইনফরমেশন সায়েন্স, লাইব্রেরি সায়েন্স এবং লার্নিং টেকনোলজির মতো ক্ষেত্রগুলোর দক্ষতা একীভূত করা হবে।

এই অনুদানের মাধ্যমে কলেজটির নেতৃত্ব, শিক্ষার্থী বৃত্তি, প্রফেসরশিপ, এপ্রেনিউরশিপ ও ইনকিউবেশন, উন্নত গবেষণা এবং উদীয়মান প্রযুক্তির সহায়তায় ছয়টি স্থায়ী এনডাউমেন্ট গঠিত হবে। ব্রডকমের ভাইস প্রেসিডেন্ট বিকাশ সিনহা বলেন, আমাদের কাছে এই অনুদান মানে সুযোগ ফিরিয়ে দেওয়া এবং এটি স্বীকার করা যে অভিবাসীরা শুধু আমেরিকান স্বপ্ন বাস্তবায়ন করে না, বরং তারা এটি নির্মাণেও সাহায্য করে।

কলেজটিতে একটি ‘অ্যাপ্লায়েড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স ইনস্টিটিউট’ও থাকবে, যা ইউএনট জুড়ে এআই ও অ্যানালিটিক্স গবেষণা এবং শিক্ষাকে সংযুক্ত করবে।

ভারতের উত্তর প্রদেশের শ্রী ভেঙ্কটেশ্বর ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করার পর বিকাশ ও অনুরাধা উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর বিকাশ নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন এবং পরবর্তীতে ২০২৩ সালে ইউএনটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এর আগে ২০২৪ সালে এই দম্পতি ‘অনুরাধা অ্যান্ড বিকাশ সিনহা ডিপার্টমেন্ট অব ডেটা সায়েন্স’ প্রতিষ্ঠাসহ বিভিন্ন খাতে অনুদান দিয়েছিলেন। এর এক বছর পর তারা ‘সিনহা ইনোভেশন ল্যাব ফর ডেটা সায়েন্স’ তৈরিতে আরেকটি বড় অনুদান প্রদান করেন। এআই ও ডেটা নির্ভর কর্মক্ষেত্রের উপযোগী করে শিক্ষার্থীদের প্রস্তুত করার ক্ষেত্রে এই নতুন অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

সূত্র: এনডিটিভি





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html