ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মক্কা প্রতিরক্ষা চুক্তির সম্প্রসারণ বিবেচনায় নেই: পাকিস্তান


September 10, 2026 5:20 pm
Link Copied!


পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা জোটের প্রকৃতি ‘প্রতিরক্ষামূলক’ বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় (এফও)। একই সঙ্গে জোটটি সম্প্রসারণের বিষয়টি আপাতত বিবেচনায় নেই বলেও জানিয়েছে তারা। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে। 

বৃহস্পতিবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান বলেন, এই চুক্তি মূলত একটি ‘প্রতিরক্ষামূলক জোট’, যার প্রধান লক্ষ্য হলো প্রতিরোধমূলক ব্যবস্থার মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা।

তিনি বলেন, জোটটি সম্প্রসারণের বিষয়টি বর্তমানে ‘বিবেচনায় নেই’। এর আগে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ককে নিজেদের সংগঠন ও পারস্পরিক সহযোগিতা আরও সুসংহত করতে হবে বলেও জানান তিনি।

মুখপাত্র বলেন, নিজেদের সহযোগিতা ও কাঠামো আরও সুসংহত করার পর একই ধরনের অবস্থান ও দৃষ্টিভঙ্গি পোষণকারী সব দেশের জন্য এই চুক্তিতে যোগ দেওয়ার সুযোগ উন্মুক্ত থাকবে।

সম্প্রতি ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের আক্রমণের মুখে পড়ে সৌদি আরব। এ ঘটনায় মক্কা চুক্তির অধীনে সৌদি আরবের নিরাপত্তায় পাকিস্তানের ভূমিকা এবং জোটের বাধ্যবাধকতা পূরণের কৌশল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html