ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হতে পারে: ট্রাম্প


September 10, 2026 8:05 pm
Link Copied!


টেক্সাসের ডালাসে যাওয়ার উদ্দেশে এয়ার ফোর্স ওয়ান-এ ওঠার আগে বুধবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমাদের মধ্যবর্তী নির্বাচনের ঠিক পরপরই ইরান যুদ্ধ শেষ হবে। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রে নিজেদের অনুকূলে রাজনৈতিক পরিবেশ তৈরি করার উদ্দেশ্যেই ইরান সরকার যুদ্ধ ঝুলিয়ে রাখছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

আইনসভার এই নির্বাচনকে কেন্দ্র করে ইরানের কৌশল প্রসঙ্গে ট্রাম্প বলেন, তারা নির্বাচনে প্রভাব ফেলার জন্য চেষ্টা চালাচ্ছে, যাতে সেখানে দূর্বল ও তাদের সুবিধাজনক মানুষজন আসতে পারে।

তিনি ইঙ্গিত দেন, ডেমোক্র্যাটরা ক্ষমতায় আসলে তাদের ছাড় দেবে এবং পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে, ইরান মূলত এই আশাতেই বসে আছে।

ইরান প্রসঙ্গে ট্রাম্প আরও বলেন, ওদের একমাত্র লক্ষ্য একটি পারমাণবিক অস্ত্র অর্জন করা। আর ওদের কাছে যদি পারমাণবিক অস্ত্র চলে আসে, তবে বিশ্ব বিপদে পড়বে।

আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টি কংগ্রেসের অন্তত একটি বা উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিতে সচেষ্ট রয়েছে। বর্তমানে ট্রাম্পের রিপাবলিকান পার্টি সামান্য ব্যবধানে উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html