ঢাকাFriday , 11 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

একনজরে আজকের আলোচিত খবর

UttorbongoBD
September 10, 2026 10:10 pm
Link Copied!


নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। বৃহিস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

কারাগারে বাড়ছে বন্দি-মৃত্যু, নেপথ্যে কী
রাতে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে। হৃদরোগ, স্ট্রোক, শ্বাসকষ্ট কিংবা অন্য কোনও গুরুতর জটিলতায় আক্রান্ত বন্দিকে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়া না গেলে যে ‘গোল্ডেন টাইম’ জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ, তার একটি অংশ চলে যাচ্ছে প্রশাসনিক ও পরিবহন ব্যবস্থার টানাটানির মধ্যে। 

৪ লাখ ৪০ হাজার কোটির খেলাপি ঋণ ১০ ব্যাংকে, কোথায় গেলো এত টাকা?
ব্যাংকের বেশির ভাগই নানা অনিয়ম, জালিয়াতি ও প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠীর ঋণ কেলেঙ্কারির কারণে দীর্ঘদিন ধরে দুর্বল হয়ে পড়েছে। 

কোথায় গেলো হাওরের মাছগুলো?
হাওরে মাছ কমে যাওয়ায় পৈতৃক পেশা ছেড়ে অন্য কাজে চলে গেছেন অনেক জেলে। কেউ ঢাকার পোশাক কারখানায় কাজ করছেন, কেউ দিনমজুর, আবার কেউ হয়েছেন রিকশাচালক।

সুন্দরবনে প্লাস্টিকের স্রোত, যায় মাছের পেটেও: কীভাবে বাঁচবে প্রাণ
পর্যটন মৌসুম শুরুর আগেই সুন্দরবনের বিভিন্ন পর্যটনকেন্দ্র ও সৈকত এলাকায় দেখা দিয়েছে প্লাস্টিক বর্জ্যের স্তূপ। এতে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনটির জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ বাড়তি ঝুঁকিতে পড়ছে।

যে যে উপায়ে মানবজাতিকে ধ্বংস করতে পারে এআই
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সংস্থাটির গবেষক জেকব কক্সন লিখেছেন, অন্য কোনও মানব কর্মকাণ্ড এই মাত্রার বিপদ তৈরি করে না।

‘এইটিজ ভাইব’ যখন রাজনৈতিক লড়াইয়ের হাতিয়ার
চ্যাটজিপিটি ব্যবহার করে ফিল্ম ক্যামেরার মতো ছবি বানানোর নতুন ট্রেন্ডটিই এখন নেট দুনিয়ায় রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার অস্ত্র হয়ে উঠেছে।

বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় নেপাল
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ খেলতে চায় নেপাল। দুই দেশের ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় জোরদারের বিষয়ে আলোচনার সময় বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছেন।

ছবির এই শিশুকে চিনতে পেরেছেন? তিনি এখন গায়িকা
ছবির শিশুটি বর্তমান সময়ের জনপ্রিয় একজন গায়িকা। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দুই দশক ধরে একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়ে আসছেন তিনি।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html