ঢাকাFriday , 18 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দ.কোরিয়ার খেলোয়াড়রা শুনলো উ. কোরিয়ার জাতীয় সংগীত!


September 18, 2026 8:40 pm
Link Copied!


শুক্রবার এশিয়ান গেমসের পুরুষ হকির ‘এ’ পুলের ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয়েছিল দক্ষিণ কোরিয়া। কিন্তু জাপানে খেলা শুরুর বাঁশি বাজার আগেই দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়দের মধ্যে তৈরি হয় ঘোর অস্বস্তি ও বিভ্রান্তি।

ম্যাচ শুরুর আগে নিয়মানুযায়ী দুই দেশের খেলোয়াড়েরা মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন জাতীয় সংগীতের অপেক্ষায়।  কিন্তু মাইকে ‘চিরশত্রু’ উত্তর কোরিয়ার সংগীত বেজে উঠতেই   বিস্ময়ে একে অপরের মুখের দিকে তাকাতে লাগলেন দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়রা।

শুক্রবার আয়োজকদের এমন ভুল টের পেয়ে অবশ্য দ্রুতই মাইক্রোফোন হাতে নেন স্টেডিয়ামের ঘোষক। প্রকাশ্যে ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘আমরা সত্যিই দুঃখিত, অত্যন্ত দুঃখিত। কোরিয়া প্রজাতন্ত্রের (দক্ষিণ কোরিয়া) জাতীয় সংগীতের বদলে আমরা ভুল একটি সংগীত বাজিয়ে ফেলেছি। আমি সত্যিই ক্ষমাপ্রার্থী।’

মাঠে জাতীয় সংগীত নিয়ে এই বিভ্রাট  সাধারণ প্রযুক্তিগত ভুল নয়, দক্ষিণ কোরিয়ার জন্য এটি রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর বিষয়। কারণ, দক্ষিণ কোরিয়াতে উত্তর কোরিয়ার জাতীয় সংগীত কিংবা অন্যান্য জাতীয় প্রতীক প্রদর্শন আইনত নিষিদ্ধ।

দুই প্রতিবেশী দেশের মধ্যকার ১৯৫০-৫৩ সালের কোরিয়ান যুদ্ধ কোনও স্থায়ী শান্তিচুক্তির মাধ্যমে শেষ না হয়ে যুদ্ধবিরতির মধ্য দিয়ে থেমেছিল। কাগজে-কলমে তারা আজও একে অপরের সঙ্গে যুদ্ধে লিপ্ত।

কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, জাতীয় সংগীত অদল-বদলের এই কাণ্ড নিয়ে ২০২৬ এশিয়ান গেমসের আয়োজক কমিটি তাৎক্ষণিকভাবে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে চলতি আসরে আয়োজকদের অব্যবস্থাপনা নিয়ে বেশ কিছুদিন ধরেই অসন্তোষ প্রকাশ করে আসছে দক্ষিণ কোরিয়া।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html