ঢাকাSunday , 20 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

অপ্রতিম হত্যা: পুলিশের প্রশংসা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী


September 20, 2026 2:30 pm
Link Copied!


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘কুমিল্লার ঘটনায় পুলিশের আমরা প্রশংসা করতে পারি, তারা ১২ ঘণ্টার মধ্যে সমস্ত আসামিদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। একইসঙ্গে আলামতসহ অন্য বিষয়গুলো জব্দ করতে সক্ষম হয়েছে। তারা ফরেনসিক অ্যানালাইসিস করছে এবং নিহতের পোস্টমর্টেম করেছে। তার দাফন হয়েছে আজকে, আশা করি রামিসা হত্যার বিচারের মতো এই হত্যাকাণ্ডের বিচারটা আমরা সংক্ষিপ্ত সময়ে সমাপ্ত করাতে পারবো।’

তিনি বলেন, ‘বিচার করবে আদালত, আমরা সহযোগিতা করবো। আমাদের আইনি প্রক্রিয়া আছে যেটা সেগুলো সম্পন্ন করে চার্জশিট দাখিলের মধ্য দিয়ে আশা করি বিচার বিভাগ সে বিষয়টা গুরুত্ব দিয়ে রামিসা হত্যাকাণ্ডের জন্য যেভাবে দ্রুত বিচার সম্পন্ন হয়েছে সেরকম একটা পদক্ষেপ নেবেন।’

রবিবার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই ঘটনায় সারা দেশবাসী খুব মর্মাহত। একটা অপ্রাপ্ত বয়স্ক শিশুই বলা যায়। তার বয়স সম্ভবত ১৩ বছর। তার নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তার নিহত হওয়ার খবর পাওয়া যায় এবং ডেড বডি উদ্ধার করা হয়। তার ১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন সমস্ত আসামি গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ হিসাবমতে আগে তিন জন, আজকে একজন- মোট চার জন গ্রেফতার হয়েছে এবং তারা অপরাধ স্বীকার করেছে। এখন বাকি আইনি প্রক্রিয়ায় চলমান। যে সমস্ত কিশোররা তাদের বয়স দুই জনের সম্ভবত ১৮ বছরের বেশি, একজনের কম হতে পারে, এখনও এনআইডি চেক করা হচ্ছে।’

তিনি বলেন, ‘তারা অনেকটা কিশোর অপরাধ চক্রের মতো, তাদের সঙ্গেই এই ছেলের সম্পর্ক ছিল ওঠাবসা ছিল বন্ধুত্ব ছিল। প্রায় সময় আড্ডা দিতো খোঁজখবর এবং অন্য তথ্য নিয়ে যা দেখা গিয়েছে তারা এই ছেলের বয়সের পাঁচ থেকে ১০ বছর বড়। যেই মোবাইল নিয়ে ঘটনা সেই মোবাইলটা উদ্ধার করা হয়েছে প্রধানতম সন্দেহভাজন আসামীর কাছে, ওর নাম তুহিন। সমস্ত আলামত পাওয়া গেছে। তারা ঘটনা স্বীকার করেছে। এখন পুলিশ অন্য আইনি কার্যক্রম বা ১৬৪ করানো যায় কিনা এগুলো নিয়ে কাজ করছে।’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html