ঢাকাSunday , 20 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

চলছে সংবিধান সংশোধন বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক


September 20, 2026 3:55 pm
Link Copied!


সংবিধান সংশোধন নিয়ে জাতীয় সংসদে গঠিত ১২ সদস্যের বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক শুরু হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক শুরু হয়। কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকটি হচ্ছে।

বিরোধী দল কমিটিতে কোনও সদস্য না দেওয়ায় ১২ সদস্য নিয়েই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। গত ৪ আগস্ট এই কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

সংসদ সচিবালয় সূত্র জানায়, বেলা আড়াইটায় বৈঠক শুরু হয়েছে। বৈঠক শেষে জাতয়ি সংসদের মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

এর আগে গত ১৩ জুলাই জাতীয় সংসদে ১২ সদস্যের এই বিশেষ কমিটি গঠন করা হয়। শুরুতে ১৭ সদস্যের কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হলেও বিরোধী দলের জন্য পাঁচটি পদ শূন্য রাখা হয়। বিরোধী দলের কাছ থেকে নাম পাওয়া গেলে ওই পাঁচ সদস্যকে অন্তর্ভুক্ত করে কমিটি পুনর্গঠনের কথা জানানো হয়েছিল। তবে এখন পর্যন্ত বিরোধী দল কোনও সদস্য দেয়নি।

কমিটি গঠনের সময় বিরোধী দলের পক্ষ থেকে সংবিধান সংশোধনের বদলে সংবিধান সংস্কারের দাবি জানানো হয়েছিল। এ কারণে বিশেষ কমিটি গঠনের বিরোধিতা করে বিরোধী জোটের সংসদ সদস্যরা অধিবেশন থেকে ওয়াকআউটও করেছিলেন।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html