ঢাকাMonday , 21 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা

২১৬ দিন পর সচল যমুনা সার কারখানা


September 21, 2026 8:00 am
Link Copied!


জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (জেএফসিএল) দীর্ঘ ২১৬ দিন পর আবারও গ্যাস সরবরাহ শুরু করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। গ্যাস সরবরাহ শুরু হওয়ায় কারখানাটি পুনরায় উৎপাদনে ফেরার প্রক্রিয়া শুরু করেছে। এতে কারখানার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

কারখানা সূত্রে জানা যায়, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে কারখানাটিতে ইউরিয়া সার উৎপাদন পুরোপুরি বন্ধ ছিল। গত শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে কারখানার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক দেলোয়ার হোসেন জানান, গ্যাস সরবরাহ শুরু হলেও ইউরিয়া কারখানাটি পুরোপুরি বাণিজ্যিক উৎপাদনে ফিরতে অন্তত ১৫ দিন সময় লাগবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৯০ সালে প্রতিষ্ঠার পর ১৯৯১ সাল থেকে যমুনা সার কারখানায় উৎপাদন শুরু হয়। কারখানাটির দৈনিক প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন দানাদার ইউরিয়া উৎপাদনের সক্ষমতা রয়েছে। তবে গ্যাস-সংকট ও কারখানার যন্ত্রপাতির দুর্বলতার কারণে বর্তমানে উৎপাদন সক্ষমতা কমে গেছে।

যমুনা সার কারখানায় উৎপাদিত সার জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইলসহ উত্তরবঙ্গের মোট ১৯টি জেলায় সরবরাহ করা হয়।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html