ঢাকাMonday , 21 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় কারখানায় আগুনে হতাহতের ঘটনায় জাতীয় শ্রমিক শক্তির শোক

UttorbongoBD
September 21, 2026 11:15 am
Link Copied!


ঢাকার আশুলিয়ায় প্রীতি কম্পোজিট টেক্সটাইল লিমিটেডে আগুনে পুড়ে ৭ শ্রমিক নিহত এবং অর্ধশতাধিক আহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তি।

রবিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে গণমাধ্যেম পাঠানো বিবৃতিতে সংগঠনটির নেতারা বলেন, জাতীয় শ্রমিক শক্তি মনে করে শিল্পকারখানায় শ্রমিকের জীবন ও নিরাপত্তার সঙ্গে কোনও ধরনের আপসের সুযোগ নেই। বিশেষ করে বয়লার, বৈদ্যুতিক ব্যবস্থা, অগ্নিনিরাপত্তা ও জরুরি নির্গমন ব্যবস্থার যথাযথ রক্ষণাবেক্ষণ ও নিয়মিত পরিদর্শন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিজ্ঞপ্তিতে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জাতীয় শ্রমিক শক্তি জানায়, অগ্নিকাণ্ডের সময় কারখানায় প্রায় ৬০০ শ্রমিক কর্মরত ছিলেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় অন্তত ৭ জন নিহত এবং অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণকে আগুনের সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হলেও প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত করতে হবে।

তারা বলেন, আমরা এই মর্মান্তিক দুর্ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি। একইসঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, নিরাপত্তা ব্যবস্থায় কোনও ধরনের অবহেলা বা ত্রুটি থাকলে তা চিহ্নিত করা এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির ও সদস্য সচিব ঋআজ মোর্শেদ যৌথ বিবৃতিতে নিহত শ্রমিকদের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।পাশাপাশি আহত সব শ্রমিকের দ্রুত সুস্থতা কামনা করেন।

বিবৃতিতে সই করেন সংগঠনের যুগ্ম সদস্য সচিব (দফতর) রহমতুল্লাহ রবিন নিহাল।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html