ঢাকাMonday , 21 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম


September 21, 2026 11:55 am
Link Copied!


যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের যুদ্ধ ঘিরে কূটনৈতিক সমাধানের আশায় এক সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে তেলের দাম। সৌদি আরবের জ্বালানি সরবরাহ আংশিকভাবে ঘুরে দাঁড়ানোর বিষয়টিও বিনিয়োগকারীরা বিবেচনায় নিচ্ছেন। রয়টার্সের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে ব্রেন্ট ক্রুডের দাম ১০ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৭১ ডলারে দাঁড়ায়। বাংলাদেশ সময় ভোর ৫টা ১৩ মিনিটে দাম কমে ২ দশমিক ১৬ ডলার বা ২ দশমিক ০৮ শতাংশ।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ১৫ ডলার বা ২ দশমিক ১৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ১৫ ডলারে নেমেছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ উত্তেজনা কমাতে কূটনৈতিক পথ বের হওয়ার আশায় তেলের দামে ঝুঁকির প্রিমিয়ামের একটি অংশ কমে এসেছে বলে মনে হচ্ছে। তবে সেই আশা বাস্তবে কতটা প্রতিফলিত হবে, তা সময়ই বলে দেবে। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html