ঢাকাMonday , 21 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

‘আইন সবার জন্য সমান হওয়া উচিত’


September 21, 2026 5:15 pm
Link Copied!


ফিফা আসিয়ান কাপের জন্য বাংলাদেশ জাতীয় দল এখন ইন্দোনেশিয়ায়। জাতীয় দলের ২৩ সদস্যের স্কোয়াডে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৯জন খেলোয়াড় থাকায় ২৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত তাদের ম্যাচগুলো পিছিয়ে দেওয়ার আবেদন করেছিল ক্লাবটি। লিগ কমিটি সেই আবেদনে সাড়া দিয়ে সূচি পরিবর্তন করতেই আপত্তি উঠেছে অন্য ক্লাবগুলোর কাছ থেকে। তাদের প্রশ্ন, একটি দলের জন্য সূচি পরিবর্তন করা হলে অন্যদের ক্ষেত্রেও একই সুযোগ কেন থাকবে না?

নতুন সূচি অনুযায়ী, ২ অক্টোবর ফকিরেরপুল ইয়াংমেনস ক্লাবের বিপক্ষে লিগ ম্যাচ খেলবে মোহামেডান। এরপর ৬ অক্টোবর ফেডারেশন কাপের গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ আরামবাগ ক্রীড়া সংঘ।

মোহামেডানের ম্যাচ পেছানোর সিদ্ধান্তের পর একই সুবিধা চেয়েছে আবাহনী লিমিটেডও। জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পে তাদের চারজন খেলোয়াড় রয়েছেন। এর মধ্যে দুজন ইনজুরিতে পড়েছেন বলে জানিয়েছে ক্লাবটি। মোহামেডানের ম্যাচও পেছানো হয়েছে- এই বিষয়টি উল্লেখ করে ২২ ও ২৬ সেপ্টেম্বরের নির্ধারিত দুটি ম্যাচ পুনর্নির্ধারণের জন্য বাফুফের কাছে আবেদন করেছে তারা।

আবাহনী লিমিটেডের ম্যানেজার শহীদ উদ্দিন স্বপন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা প্রস্তুতির ঘাটতি নিয়েই লিগ খেলতে শুরু করেছি। আইন সবার জন্য সমান হওয়া উচিত। এখন বাধ্য হয়ে আমরাও বাফুফেকে চিঠি লিখেছি। আমাদের খেলা পিছানো হোক। জাতীয় দলে আমাদের চারজন খেলোয়াড় রয়েছে।’

মোহামেডানের সূচি পরিবর্তনের পর সরাসরি প্রতিবাদ জানিয়েছে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডও। সব ক্লাবের প্রতি সমান আচরণ এবং নির্ধারিত ফিক্সচার অনুসরণের দাবি জানিয়ে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের কাছে চিঠি দিয়েছে ক্লাবটি।

সিটি ক্লাবের কাছে ৩-০ গোলে হেরে লিগ শুরু করা ব্রাদার্স চিঠিতে বলেছে, ‘দ্বিতীয় রাউন্ড শুরুর পূর্বে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের খেলার সময়সূচি পরিবর্তন করা এবং একই সময়ে অন্যান্য ক্লাবের খেলা পূর্বনির্ধারিতভাবে চালিয়ে যাওয়ার সিদ্ধান্তটি ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের কাছে অত্যন্ত অসামঞ্জস্যপূর্ণ বলে প্রতীয়মান হয়েছে।’

মোহামেডানের সূচি পরিবর্তনের সিদ্ধান্তে নিজেদের ‘সুস্পষ্ট আপত্তি ও প্রতিবাদ’ জানানোর কথাও জানিয়েছে ব্রাদার্স ইউনিয়ন।

চিঠিতে তারা লিখেছে, ‘মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের খেলার সময়সূচি পরিবর্তন করে অন্যান্য ক্লাবের খেলা পূর্বনির্ধারিতভাবে চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের বিষয়ে আমাদের সুস্পষ্ট আপত্তি ও প্রতিবাদ জানাচ্ছি এবং সকল ক্লাবের প্রতি সমান আচরণ ও ন্যায্যতার ভিত্তিতে লিগ পরিচালনার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিকট বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।’

দ্বিতীয় রাউন্ডের নির্ধারিত সূচি অপরিবর্তিত রেখে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করারও দাবি জানিয়েছে ব্রাদার্স। এমনকি তাদের দাবি পূরণ না হলে পরবর্তী ম্যাচগুলোতে অংশ না নেওয়ার কথাও জানিয়েছে ক্লাবটি।

ব্রাদার্সের চিঠিতে বলা হয়েছে, ‘মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও ফকিরেরপুল ইয়াংমেনস ক্লাবের মধ্যকার খেলা অনুষ্ঠিত হওয়ার পরপরই ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের খেলাটি আয়োজন করা হলে ক্লাব কর্তৃপক্ষ তাতে অংশগ্রহণের জন্য প্রস্তুত রয়েছে। অন্যথায় লিগ কমিটির অধীনে পরবর্তী সকল খেলায় অংশগ্রহণ হতে বিরত থাকবো।’

মোহামেডানের সূচি পরিবর্তনের সিদ্ধান্তে ক্ষুব্ধ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিও। ক্লাবটির কর্মকর্তা ইকবাল উদ্দিন বলেন, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও পেশাদার লিগ কমিটি কি কোনো বিশেষ ক্লাবের কাছে জিম্মি? লিগের প্রথম রাউন্ড শেষ হওয়ার পরে ফিক্সচার পরিবর্তনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এভাবে হলে লিগ কীভাবে চলবে?’

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html