ঢাকাThursday , 29 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশের মেয়েরা


October 11, 2026 8:05 pm
Link Copied!


পাকিস্তানকে উড়িয়ে দিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। রবিবার ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে স্বাগতিকদের ৩২ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। এই জয়ে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে ফাইনালে উঠেছে তারা। শিরোপার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান করে বাংলাদেশ। চ্যালেঞ্জিং সংগ্রহ গড়তে বড় অবদান রাখেন সাদিয়া ইসলাম। ২৮ বলে ৪৪ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। তার ব্যাট থেকে আসে তিনটি চার ও দুটি ছক্কা।

সাদিয়ার সঙ্গে ব্যাট হাতে অবদান রাখেন শিরিনা খাতুনও। ৪০ বলে ৩২ রান করেন তিনি। নিশিতা আক্তার নিশি ২০ বলে ২০ রান করেন। ইনিংসের শেষ দিকে মাত্র ৭ বলে ১৪ রানের ক্যামিও ইনিংস খেলেন সাদিয়া আক্তার।

১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেনি পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ রানে থামে স্বাগতিকদের ইনিংস।

পাকিস্তানের হয়ে কিছুটা প্রতিরোধ গড়েন ওপেনার রাভাইল ফারহান। ২৬ বলে ৩৬ রান করেন তিনি। আকশা ৩২ বলে ২৩ এবং রোজিনা ১৬ বলে ১৩ রান করেন। তবে বড় কোনো জুটি গড়তে না পারায় সফল হয়নি তারা। 

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ফরজানা ইয়াসমিন। তিনটি উইকেট নিয়েছেন তিনি। নিশিতা আক্তার নিশি পেয়েছেন দুটি উইকেট। এ ছাড়া আফরিন মিম, অপর্ণা দাস তিথি ও জান্নাতুল ফেরদৌসী একটি করে উইকেট নেন।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html