ঢাকাThursday , 29 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

‘৬ আসনের বিনিময়ে নতুন বন্দোবস্ত জামায়াতের কাছে বিক্রি করে এনসিপি’


October 14, 2026 2:20 pm
Link Copied!


৬ আসনের বিনিময়ে নতুন বন্দোবস্ত জামায়াতের কাছে বিক্রি করে এনসিপি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। বুধবার (১৪ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। 

আবু হানিফ তার পোস্টে বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অর্ন্তবর্তী সরকারের পৃষ্ঠাপোষকতায় গড়ে ওঠে কিংস পার্টি— এনসিপি। শুরুতে তারা নিরপেক্ষতার দাবি তুলে নতুন বন্দোবস্তের কথা বলে। কিন্তু সময় গড়ার সাথে সাথে পরিষ্কার হয় যে, এরা মূলত জামায়াত নিয়ন্ত্রিত একটা প্রক্সি সংগঠন।’ 

তিনি বলেন, ‘এককভাবে নির্বাচনের কথা বলে ৩০০ আসনে ১৪৮৪ মনোনয়ন ফরম বিক্রি করে এনসিপি, পরবর্তী সময় দেখা গেলো মাত্র ৬ আসনের বিনিময়ে নতুন বন্দোবস্ত জামায়াতের কাছে বিক্রি করে এনসিপি।’  

তিনি আরও বলেন, ‘এটা স্পষ্ট যে নতুন বন্দোবস্তের নামে মানুষের সাথে প্রতারণা করে জামায়াত নিয়ন্ত্রিত এই দলটি। কিংস পার্টিখ্যাত এই নব্য দলটি রাজনীতি শেখার আগে প্রতারণা শিখেছে।’  

গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, ‘এনসিপি জুলাইকে কুক্ষিগত করে, গণঅভ্যুত্থানের অনেক অংশীজনকে মাইনাস করেছে। অথচ এই দলের নেতারা নিজেদের প্রতারণার জন্য অনুতপ্ত নয় বরং অন্যদের আরও নীতি গল্প শোনায়।’ 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html