ঢাকাThursday , 29 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

শনিবার সরকারি অফিস-ব্যাংক খোলা


October 16, 2026 8:00 pm
Link Copied!


দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে আগামীকাল শনিবার (১৭ অক্টোবর) সাপ্তাহিক ছুটির দিনেও দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে। একই সঙ্গে খোলা থাকবে সব তফসিলি ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন চলবে।

গত ৭ অক্টোবর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক দিনের অতিরিক্ত ছুটি ঘোষণা করে সরকার। এদিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পরে সরকার ঘোষিত ছুটির সঙ্গে সমন্বয় করে গত ১১ অক্টোবর তফসিলি ব্যাংকগুলোর ছুটি নিয়ে সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। এতে শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত ছিল। পরে ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা।

ফলে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দুর্গাপূজার ছুটি থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারী ও ব্যাংককর্মীরা টানা পাঁচ দিনের ছুটি পাবেন।

এই ছুটি সমন্বয়ের জন্য ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে শনিবার স্বাভাবিক কর্মসূচি অনুযায়ী সরকারি-বেসরকারি অফিস ও ব্যাংকের কার্যক্রম চলবে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html