ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় আহত-নিহতদের ২১৩.৫৬ কোটি টাকা সহায়তা

UttorbongoBD
June 15, 2026 9:05 pm
Link Copied!


২০২৩ সাল থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে মোট ২১৩ কোটি ৫৬ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে সরকার।

সোমবার (১৫ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনের সপ্তম সংসদের বৈঠকে সংরক্ষিত আসনের সদস্য নিপুণ রায় চৌধুরীর সম্পূরক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, এ সময়ের মধ্যে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোট ৫ হাজার ৮৪ জন ব্যক্তি ও পরিবার এ সহায়তা পেয়েছে। এর মধ্যে দুর্ঘটনায় নিহত ৩ হাজার ৮৮১ জনের পরিবার, ৮২৯ জন আহত ব্যক্তি এবং ৩৭৪ জন গুরুতর আহত ব্যক্তি অন্তর্ভুক্ত রয়েছেন।

তিনি জানান, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের কল্যাণে গঠিত তহবিল থেকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html