ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ফ্রান্সে সহিংসতার জেরে জরুরি মন্ত্রিসভা বৈঠক, পদত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী?


October 19, 2026 2:40 pm
Link Copied!


সপ্তাহান্তের অস্থিরতা মোকাবিলায় সোমবার (১৯ অক্টোবর) জরুরি মন্ত্রিসভা বৈঠক করবেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। বৈঠকটি স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হওয়ার কথা। সহিংসতার পরিপ্রেক্ষিতে অর্থনীতি, বিমা ও আইনশৃঙ্খলা রক্ষার বিষয়গুলোতে আলোচনা কেন্দ্রে থাকবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। 

এদিকে একদল মেয়র দুপুর ১২টায় স্থানীয় টাউন হলগুলোর বাইরে জড়ো হয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ওপর গুরুতর আঘাতের নিন্দা জানাস। সপ্তাহান্তে সারা দেশে সহিংস দৃশ্যের পর ফরাসি সরকার চাপে রয়েছে। বিরোধী রাজনীতিকেরা স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ নুনেজের পদত্যাগ দাবি করছেন।

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কার্যালয় জানিয়েছে, নুনেজ রবিবার পদত্যাগের চেষ্টা করেছিলেন। তবে নেতৃত্বের ধারাবাহিকতা প্রয়োজন বলে প্রেসিডেন্ট তাকে পদে থাকতে বলেছেন।

এর আগে, রাজধানী প্যারিসে দিনভর শান্তিপূর্ণ মিছিল চললেও সন্ধ্যার দিকে দাঙ্গা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তীব্র সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। বিক্ষুব্ধ জনতা নগরীর বিভিন্ন ভবনে অগ্নিসংযোগ করে। শহরের কেন্দ্রে প্লাস দে লা রিপাবলিকের মতো ঐতিহাসিক স্থানে রাস্তায় আগুন জ্বালিয়ে বেশ কিছু যানবাহনে অগ্নিসংযোগ করা হয়। ভাঙচুর চালানো হয় একাধিক দোকানপাটে, এবং আগুনে ভস্মীভূত হয় অন্তত একটি রেস্তোরাঁ।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html