ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

৫০ হাজার থেকে ১৬ লাখ অনুসারী ভোজিনহার

UttorbongoBD
June 16, 2026 3:30 am
Link Copied!


বিশ্বকাপে অন্যতম শিরোপাপ্রত্যাশী হিসেবে এসেছে স্পেন। কিন্তু প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। কেপ ভার্দে তাদের গোল শূন্য ড্রয়ে রুখে দিয়েছে।

তবে ম্যাচের ফলের চেয়েও বেশি আলোচনায় ছিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। স্পেনের একের পর এক আক্রমণ রুখে ৪০ বছর বয়সী এই গোলরক্ষক রাতারাতি বিশ্ব ফুটবলে তারকা খ্যাতি পেয়েছেন। তার অসাধারণ সব সেভের সুবাদেই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে প্রথম পয়েন্ট অর্জন করে কেপ ভার্দে।

আসল নাম জোসিমার জোসে হলেও ফুটবল বিশ্ব তাকে চেনে ‘ভোজিনহা’ নামে। স্পেনের বিপক্ষে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিনি।

তার পারফরম্যান্স যে কতটা সাড়া ফেলেছে, তা বোঝা যায় সামাজিক যোগাযোগমাধ্যমে খেয়াল রাখলে। স্পেনের বিপক্ষে ম্যাচ শুরুর আগে ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ছিল প্রায় ৫০ হাজার। ম্যাচ শেষ হওয়ার পর তা বেড়ে দাঁড়ায় ১৬ লাখে। অর্থাৎ কয়েক ঘণ্টার মধ্যে অনুসারী বেড়েছে ৩ হাজার ১০০ শতাংশেরও বেশি। যা এখনও বেড়েই চলেছে।

দীর্ঘ ক্যারিয়ারে তিনি খেলেছেন অ্যাঙ্গোলা, মলদোভা, সাইপ্রাস, স্লোভাকিয়া ও পর্তুগালে। তবে বিশ্বকাপের আগে পর্তুগিজ ক্লাব শাভেস ছাড়ার পর বর্তমানে তিনি ক্লাবহীন। এমন পরিস্থিতিতে বিশ্বকাপে নিজেকে নতুনভাবে তুলে ধরার সুযোগ পেয়েছেন এই অভিজ্ঞ গোলরক্ষক। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html