ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবে হামলায় ২ বাংলাদেশি আহত, জানা গেলো পরিচয় 


October 22, 2026 9:35 pm
Link Copied!


সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। বর্তমানে তারা দাম্মামস্থ সৌদি জার্মান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈ‌দে‌শিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য জানায়।

মন্ত্রণালয় জানায়, বুধবার রাত আনুমানিক ৯টায় দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে এক হামলায় দুজন বাংলাদেশি আহত হন। বর্তমানে তারা দাম্মামস্থ সৌদি জার্মান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাংলাদেশ দূতাবাস প্রতিনিধি ওই হাসপাতালে আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।

তারা গরম ও ধোঁয়ায় জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। তাদের শরীরে আঘাতের চিহ্ন নেই। বর্তমানে তারা সুস্থ রয়েছেন এবং দূতাবাস প্রতিনিধির সঙ্গে কথা বলেছেন। আশা করা যাচ্ছে, আগামীকাল তাদের রিলিজ দেওয়া হবে।

আহত দুজনের পরিচয় 

তাদের একজনের নাম সজল চন্দ্র দাস। তিনি কুমিল্লা জেলার বাঙ্গরাবাজার থানার রামচন্দ্রপুর গ্রামের চন্দ্র দাসের ছেলে।  

আরেক জনের নাম মোহাম্মদ আব্দুর রহিম। তিনি নোয়াখালী জেলা সদরের দিনমনিরহাট এলাকার গোবিগল্লপপুর গ্রামের সিরাজুল হকের ছেলে। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html