ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মহাসড়কের পাশে পড়ে আছে সরকারি ওষুধ, নেই মেয়াদ


October 26, 2026 5:25 am
Link Copied!


টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে পড়ে থাকতে দেখা গেছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ। রবিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার মনসুর ধুল্যা এলাকায় মহাসড়কের পাশে ওষুধের প্যাকেটগুলো দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা জানান, সকালে মহাসড়কের পাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বেশ কিছু ওষুধের প্যাকেট তাদের নজরে আসে। কাছে গিয়ে সেগুলোর কয়েকটি মেয়াদোত্তীর্ণ বলে দেখতে পান তারা। তবে ওষুধগুলো কোথা থেকে এসেছে কিংবা কে বা কারা সেখানে ফেলে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি হাসপাতালগুলোতে অনেক সময় রোগীরা প্রয়োজনীয় ওষুধ না পাওয়ার কথা জানান। এমন পরিস্থিতিতে মহাসড়কের পাশে মেয়াদোত্তীর্ণ ওষুধ পড়ে থাকার ঘটনা ওষুধের সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছে। তারা ওষুধগুলোর উৎস শনাক্ত করে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বলেন, ‘আমাদের হাসপাতালে কোনও মেয়াদোত্তীর্ণ ওষুধ নেই। মহাসড়কের পাশে কারা এসব ওষুধ ফেলে গেছে, সে বিষয়েও আমি অবগত নই। তবে বিষয়টি জানার পর হাসপাতালের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছি এবং খোঁজ নেওয়া হচ্ছে।’

এর আগে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেয়াদোত্তীর্ণ ওষুধ যমুনা নদীতে ফেলে দেওয়ার অভিযোগ সামনে এসেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মির্জাপুরে মহাসড়কের পাশে মেয়াদোত্তীর্ণ ওষুধ পড়ে থাকার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html