ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সুইডেনের কাছে বিধ্বস্ত হওয়ায় কোচ বরখাস্ত তিউনিসিয়ার, নতুন কোচ রেনার্ড

UttorbongoBD
June 16, 2026 12:30 pm
Link Copied!


বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম ঘটলো এমন ঘটনা। টুর্নামেন্ট চলাকালে মাত্র একটি ম্যাচের পরই কোনো দল তাদের প্রধান কোচকে বরখাস্ত করলো। সেই দলটি হচ্ছে তিউনিসিয়া। সুইডেনের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার পরই কোচ সাবরি লামুশিকে বিদায় করেছে তারা। 

এখন বিশ্বকাপ অভিযানে তিউনিসিয়ার প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অভিজ্ঞ ফরাসি কোচ হার্ভে রেনার্ড। ইএসপিএন এমন তথ্য জানিয়েছে। 

মূলত ওই ম্যাচের পর দলের ড্রেসিংরুমে অস্থিরতা তৈরি হওয়ার পর কোচ লামুশিকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় তিউনিসিয়া। সুইডেনের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচসহ টুর্নামেন্টের আগে দলকে প্রস্তুত করেছিলেন লামুশি।

জানা গেছে, ৫৭ বছর বয়সী রেনার্ড মঙ্গলবার বিকালে মেক্সিকো পৌঁছাবেন। বিশ্বকাপে তিউনিসিয়া দলের ঘাঁটি বর্তমানে মেক্সিকোয়। একই দিন সন্ধ্যায় মন্তেরেতে দলের প্রথম অনুশীলন সেশন পরিচালনা করবেন তিনি।

তিউনিসিয়ার দায়িত্ব নিয়ে তৃতীয় ভিন্ন দেশের হয়ে বিশ্বকাপে কোচিং করাতে যাচ্ছেন রেনার্ড। ২০১৮ বিশ্বকাপে মরক্কোর কোচ ছিলেন তিনি। ওই আসরে তার দল একটি ড্র ও দুটি হার নিয়ে গ্রুপপর্ব থেকেই বিদায় নেয়। এরপর ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের দায়িত্ব সামলেছেন। তার অধীনেই সৌদি আরব গ্রুপপর্বের প্রথম ম্যাচে লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারিয়ে বড় চমক দেখায়। তবে পরের দুটি ম্যাচে হেরে নকআউট পর্বে উঠতে পারেনি দলটি।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html