ঢাকাFriday , 30 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

অর্থের বিনিময়ে পুরস্কার জিতেছেন রোনালদো! 


October 30, 2026 10:45 am
Link Copied!


ব্যালন ডি’অরের ৭০ বছর পূর্তি উপলক্ষে উয়েফা এবং ‘ফ্রান্স ফুটবল’ নতুন একটি পুরস্কারের আয়োজন করে এই বছর। ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ (বোট) নামে ব্যালন ডি’অর জেতা মৌসুমগুলোর মধ্যে কোন মৌসুম সেরা- বৈশ্বিকভাবে তা ভোটের মাধ্যমে ঠিক করা হয়েছে। যদিও সেজন্য খরচও করতে হয়েছে প্রতি ভোটের জন্য ১ ইউরো! সেখানে সর্বকালের সেরা ব্যালন ডি’অরজয়ী হিসেবে ক্রিস্টিয়ানো রোনালদোর স্বীকৃতি পাওয়ার পরই শুরু হয়েছে বিতর্ক। 

বিশেষ করে ভোট দেওয়ার এই পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ, অর্থের বিনিময়ে একাধিকবার ভোট দেওয়ার সুযোগ থাকায় পর্তুগিজ মহাতারকার এই স্বীকৃতি প্রশ্নবিদ্ধ! বিশেষ করে লিওনেল মেসির সমর্থকদের মধ্যে এ নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে।

বুধবার ফ্রান্স ফুটবল ঘোষণা করেছে, ব্যালন ডি’অরের ইতিহাসে বিজয়ীদের মধ্যে সেরা খেলোয়াড় হিসেবে ‘বোট’ পুরস্কার পেয়েছেন আল নাসরের অধিনায়ক রোনালদো। ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ব্যালন ডি’অর জয়ের স্বীকৃতিতেই তাকে এই সম্মান দেওয়া হয়েছে।

ভোটে পুরোনো প্রতিদ্বন্দ্বী মেসিকে পেছনে ফেলেছেন সিআরসেভেন। আর্জেন্টাইন তারকা দ্বিতীয় হয়েছেন। বার্সেলোনায় খেলার সময় ২০১২ সালে জেতা ব্যালন ডি’অরের সুবাদে তাকে এই তালিকায় বিবেচনা করা হয়েছিল।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ ফ্রান্স ফুটবলের বরাতে জানিয়েছে, ভোট দেওয়ার পদ্ধতিতে একজন ব্যক্তি একাধিকবার ভোট দিতে পেরেছেন। আর প্রতিটি ভোটের জন্য খরচ করতে হয়েছে এক ইউরো।

প্রতিবেদন অনুযায়ী, এই ব্যবস্থায় ৫ হাজার ৯ জন একাধিকবার ভোট দিয়েছেন। তাদের মধ্যে ৪ হাজার ৬৬৫ জন দুই থেকে চারবার ভোট দিয়েছেন। ৪৪ জন ভোট দিয়েছেন ১০ থেকে ২৬ বার। আর পাঁচ থেকে নয়বার ভোট দিয়েছেন ৩০০ জন।

একাধিকবার ভোট দেওয়ার সুযোগ থেকে ফ্রান্স ফুটবল বিপুল অর্থ আয় করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভক্তরা নিজেদের পছন্দের তারকাকে সর্বকালের সেরা ব্যালন ডি’অর জয়ী হিসেবে নির্বাচিত করতে অর্থ খরচ করে ভোট দিয়েছেন।

ফলে ভোটের এই পদ্ধতিই বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিয়েছে। বিশেষ করে মেসিভক্তদের অনেকে মনে করছেন, ২০১২ সালে এক পঞ্জিকাবর্ষে ৯১ গোল করার ঐতিহাসিক কীর্তির কারণে আর্জেন্টাইন তারকাই এই স্বীকৃতির বেশি যোগ্য ছিলেন। তবে ভোটের পদ্ধতি নিয়ে বিতর্ক থাকলেও ফলাফলে রোনালদোই এগিয়ে ছিলেন।

ব্যালন ডি’অর জয়ের সংখ্যায় এখনও সবার ওপরে মেসি। ক্যারিয়ারে আটবার এই পুরস্কার জিতেছেন তিনি। রোনালদোর ব্যালন ডি’অর জয়ের সংখ্যা পাঁচটি।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html