ঢাকাFriday , 30 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

এমপির ছেলের পর এবার শাকিল হত্যা মামলায় আটক আরও দুজন


October 30, 2026 12:40 pm
Link Copied!


নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় সংসদ সদস্যের ছেলে নুরুজ্জামান মিন্টুকে রিমান্ডে নেওয়ার পর আরও দুই ব্যক্তিকে আটক করেছে ডিবি।

শুক্রবার (৩০ অক্টোবর) ভোর ৩টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ধারাবারিষা গ্রামের নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন আলামিন হোসেন (২৬) ও আনিসুর রহমান (২৫)। তারা শাকিল হত্যাকাণ্ডে জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্রদল নেতা শাকিল হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত জানানো সম্ভব নয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর রাত ৯টার দিকে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হেলমেট পরা একদল সশস্ত্র দুর্বৃত্তের হামলার শিকার হন পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম। হামলাকারীরা তাকে কুপিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) ভর্তি করা হয়। এ ঘটনায় ১৯ অক্টোবর শাকিলের বাবা রবিউল ইসলাম থানায় মামলা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ১২ দিন চিকিৎসাধীন থাকার পর গত সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শাকিল মারা যান। ওই দিন রাত ১০টার দিকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নাটোর-৪ আসনের সংসদ সদস্য আবদুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। তার জিজ্ঞাসাবাদ চলছে। মামলাটি তদন্ত করছে ডিবি পুলিশ। এদিকে মিন্টুকে যুবদলের যুগ্ম সম্পাদকের পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।

শাকিলের জানাজার পর মঙ্গলবার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আমেরিকাপ্রবাসী রাসেলের একটি শপিংমলে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এর মধ্যে বুধবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সংসদ সদস্য আবদুল আজিজের একটি অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে অশ্লীল অঙ্গভঙ্গি করতে দেখা যায়। এ ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে নাটোর জেলা বিএনপি।

তার ও ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে সংসদ সদস্য আবদুল আজিজ বলেন, সব অভিযোগই রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ।

এদিকে বৃহস্পতিবার বিকালে শাকিলের গুরুদাসপুর পৌরসভার খোয়ারপাড়া খামারনাচকৈড় এলাকার বাড়িতে যান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল ও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান রাকিব। তারা পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং অপরাধী যেই হোক, সুষ্ঠু বিচার নিশ্চিতের আশ্বাস দেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html