ঢাকাSaturday , 31 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের হ্যাটট্রিক পরাজয়ে লাভ হলো ভারতের!


October 31, 2026 5:00 pm
Link Copied!


নিজেদের ঘরের মাঠ। আর সেখানেই কিনা পারছে না বাংলাদেশ! ওয়েস্ট ইন্ডিজের কাছে ঘরের মাঠে টানা তৃতীয় টেস্ট পরাজয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। সর্বশেষ টেস্টে মিরপুরে হেরেছে ৮ উইকেটে।

মিরপুরে জয়ের জন্য লক্ষ্য ছিল মাত্র ১৭০ রান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি ওয়েস্ট ইন্ডিজকে। ব্র্যান্ডন কিংয়ের অপরাজিত ৮১ রানের ইনিংসে ভর করে চার দিনের মধ্যেই বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে সফরকারীরা। শনিবার এই জয়ে প্রথম টেস্টে এক ম্যাচ হাতে রেখেই সিরিজে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। 

এই হারে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তিন টেস্টে পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা হলো বাংলাদেশের। একই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও পিছিয়েছে দল। বাংলাদেশের পয়েন্টের হার ৫৫.৫৬ থেকে কমে দাঁড়িয়েছে ৪২.৮৬ শতাংশে। এতে তালিকার পঞ্চম স্থানে নেমে গেছে স্বাগতিকরা। তাদের পতনে ভারত উঠে গেঠে চার নম্বরে। তাদের পয়েন্ট শতাংশ এখন ৫১.৫২।

ম্যাচে প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭২ রান করেছিল। জবাবে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ২৪৫ রান। প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেলেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১৪২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। তাতে সফরকারীদের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১৭০ রান, যা ওয়েস্ট ইন্ডিজ অনায়াসেই পেরিয়ে গেছে।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html