ঢাকাSaturday , 31 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

প্রযুক্তি উদ্ভাবনের পর্যায়ে পৌঁছাতে হবে বাংলাদেশকে: শিক্ষামন্ত্রী

UttorbongoBD
October 31, 2026 7:05 pm
Link Copied!


শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘উন্নত দেশগুলো শুধু প্রযুক্তি ব্যবহার করছে না, নিজেরাই প্রযুক্তি উদ্ভাবন ও তৈরি করছে। বাংলাদেশকেও সেই পর্যায়ে পৌঁছাতে হবে। এ জন্য শিক্ষায় আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে হবে।’

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ প্রাঙ্গণে ‘বিএনএমপিসি ন্যাশনাল সায়েন্স কার্নিভাল-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন। ২০২৮ সাল থেকে পরিমার্জিত কারিকুলামের আলোকে নতুন পাঠ্যপুস্তক প্রবর্তন করা হবে। ২০২৭ শিক্ষাবর্ষে ‘‘লার্নিং উইথ হ্যাপিনেস’’, ‘‘আমার কারিগরি শিক্ষা’’, ‘‘খেলাধুলা ও বাংলাদেশের সংস্কৃতি’’ শীর্ষক চারটি নতুন বই শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুম চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শিক্ষকদের পাঠদান কার্যক্রম সঠিকভাবে পর্যবেক্ষণের জন্য ডিজিটাল ব্যবস্থা চালু করা হচ্ছে।’

শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক প্রকল্পের প্রশংসা করে মন্ত্রী জানান, স্বাস্থ্যসুরক্ষা ও নদীগুলোকে জীবন্ত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষার্থীদের ভাবনা দেখে তিনি খুশি হয়েছেন। উন্নত বিশ্বের মতো শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বা ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক গড়ে তুলতে পারলে এসব প্রকল্প বাস্তবায়ন সম্ভব হবে।

এইচএসসি ও সমমান পরীক্ষায় আশানুরূপ ফল করতে না পারা শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘সামনে ভালো করার সুযোগ রয়েছে। পরীক্ষায় অকৃতকার্য হওয়া মানেই জীবন থেকে ছিটকে পড়া নয়। বরং ভবিষ্যতে আরও উদ্যম নিয়ে ভালো ফল করার চেষ্টা করতে হবে।’

এর আগে শিক্ষামন্ত্রী মেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ১২টি স্টলে প্রদর্শিত প্রকল্প ঘুরে দেখেন। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান, কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলামসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html