ঢাকাSaturday , 31 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

যে নিয়মে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না মুমিনুল


October 31, 2026 7:45 pm
Link Copied!


কনকাশন বদলির নিয়মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না মুমিনুল হকের। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মাথায় আঘাত পাওয়ার পর কনকাশন বদলি নেওয়া হলে পরবর্তী সাত দিন মাঠে নামতে পারেন না সংশ্লিষ্ট ক্রিকেটার। এই নিয়মের কারণেই দ্বিতীয় টেস্টে মুমিনুলকে পাচ্ছে না বাংলাদেশ। তবে আঙুলের চোটে প্রথম টেস্টে খেলতে না পারা মুশফিকুর রহিমকে পরের ম্যাচে পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।

তৃতীয় দিন সকালে ক্যাচ ধরতে গিয়ে মাথায় আঘাত পান মুমিনুল। তার কনকাশন বদলি হয়ে নামেন জাকের আলী। দ্বিতীয় টেস্টে খেলতে না পারার ঝুঁকি জেনেই মুমিনুল কনকাশনে রাজি হয়েছিলেন। পুরো বিষয়টি দেখভাল করছে বাংলাদেশ দলের মেডিক্যাল বিভাগ। তাদের সিদ্ধান্ত অনুযায়ীই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ম্যাচ শেষে শান্ত বলেন, ‘মুমিনুল ভাই আমার মনে হয় না দ্বিতীয় টেস্ট খেলতে পারবেন, কঠিন। আমি যতটুকু জানি নিয়ম অনুযায়ী উনি পারবেন না। কিন্তু এটাও উনি জানতেন এবং ওই সময় মেডিক্যাল বিভাগ সিদ্ধান্ত নিয়েছে উনার সঙ্গে কথা বলে। তাই এটা আসলে পুরোটাই মেডিক্যাল সংশ্লিষ্ট বিষয়। মুশফিক ভাইকে পাওয়া যাবে।’

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html