ঢাকাSunday , 1 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলে ইহুদি-আরব জোট সরকারের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ


November 1, 2026 6:55 am
Link Copied!


সাধারণ নির্বাচনের পর ইসরায়েলে একটি ইহুদি-আরব কোয়ালিশন বা যৌথ সরকার গঠনের দাবিতে তেল আবিবে প্রায় ২ হাজার মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন। খবর টাইমস অব ইসরায়েল। 

শনিবার (৩১ অক্টোবর ২০২৬) হাবিমা স্কয়ার থেকে শুরু হয়ে মিছিলটি ইবনে গাবিওল সড়ক ধরে রবিন স্কয়ারে গিয়ে শেষ হয়। 

বিক্ষোভে অংশগ্রহণকারীরা ঢোল বাজিয়ে এবং বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন। প্ল্যাকার্ডগুলোতে ‘পরিবর্তনের জন্য সংখ্যাগরিষ্ঠতা রয়েছে’ এবং ‘সবার জন্য সমতা’ প্রভৃতি স্লোগান লেখা ছিল।

বিক্ষোভকারীরা হিব্রু ভাষায় ‘অংশীদারত্ব ও সমতার মাধ্যমে আমরা সরকার বদলাচ্ছি’ এবং আরবি ভাষায় ‘শান্তি, স্বাধীনতা ও সামাজিক ন্যায়বিচার’ বলে স্লোগান দেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html