ঢাকাTuesday , 16 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা

আইডিআরএ’র প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন


June 16, 2026 8:40 pm
Link Copied!


বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নতুন চেয়ারম্যান হিসেবে মীর নাদিয়া নিভিনকে নিয়োগ দিয়েছে সরকার। তাকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, তিনি প্রথম নারী চেয়ারম্যান হিসেবে এ পদে নিয়োগ পেলেন।

মঙ্গলবার (১৬ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বীমা-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মীর নাদিয়া নিভিনকে কার্যভার গ্রহণের তারিখ থেকে তিন বছরের জন্য আইডিআরএর চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে দায়িত্ব গ্রহণের আগে তাঁকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। এতে আরও বলা হয়, তাঁর বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারণ করা হবে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদি আবরাউল হাছান মজুমদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, বিমা  খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ দেশের জীবন ও সাধারণ বিমা কোম্পানিগুলোর কার্যক্রম তদারকি, নিয়ন্ত্রণ এবং বিমা খাতের সুশাসন নিশ্চিত করার দায়িত্ব পালন করে।

মীর নাদিয়া নিভিন একজন আন্তর্জাতিক উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কার বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় নির্বাচন সংস্কার কমিশনের অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ, আফগানিস্তান ও মালয়েশিয়ায় জাতিসংঘের উন্নয়ন কর্মসূচিতে (ইউএনডিপি) গুরুত্বপূর্ণ পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে মীর নাদিয়া নিভিনের।

২০১৯ সালে এশিয়ার নবীন নেতাদের ওপর করা যুক্তরাষ্ট্রভিত্তিক এশিয়া সোসাইটির ‘এশিয়া ২১ ইয়াং লিডারস’ তালিকায় মীর নাদিয়া নিভিন ছিলেন। এশিয়ার ৩৯টি দেশের অনূর্ধ্ব–৪০ বছর বয়সী সফল ব্যক্তিদের নিয়ে এ তালিকা ২০০৬ সাল থেকে করে আসছে এশিয়া সোসাইটি। জাতিসংঘে যোগদানের আগে মীর নাদিয়া নিভিন ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। কিছুদিন সাংবাদিকতা পেশায়ও জড়িত ছিলেন তিনি।

 





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html