ঢাকাSunday , 1 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেল নিয়ে সুখবর


November 1, 2026 1:30 pm
Link Copied!


এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শিগগিরই নতুন পে-স্কেলের আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

রবিবার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান তিনি।

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রেক্ষাপটে এমপিওভুক্ত শিক্ষকদেরও পে-স্কেলের আওতায় আনার এ ঘোষণা এলো। এতে দীর্ঘদিন ধরে বেতন কাঠামো নিয়ে অপেক্ষায় থাকা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো ঘোষণা করা হয়। রবিবার থেকে সরকারি চাকরিজীবীদের নতুন কাঠামোয় বেতন দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। গত জুলাই থেকে এ কাঠামোর বাস্তবায়ন কার্যকর ধরা হয়েছে।

এদিকে পে-স্কেলসহ তিন দফা দাবিতে আগামী বুধবার (৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিসহ আন্দোলনের ডাক দিয়েছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জোট।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html