ঢাকাSunday , 1 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

শ্রমিকদের কারখানায় ফিরে যাওয়ার আহ্বান 


November 1, 2026 1:20 pm
Link Copied!


পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণের জন্য ৬ সদস্যের মজুরি বোর্ড ঘোষণা করেছে শ্রম মন্ত্রণালয়। বিচারপতি শেখ আশফাকুর রহমানের নেতৃত্বে এই মজুরি বোর্ড গঠন করা হয়েছে।

রবিবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

ব্রিফিংয়ে শ্রমমন্ত্রী বলেন, মজুরি বোর্ড গঠনের ঘোষণা রবিবার দেওয়া হবে বলে মন্ত্রণালয় বারবার জানালেও একটি মহল শ্রমিকদের রাস্তায় নামিয়েছে।

তিনি আরও জানান, ঘোষিত বোর্ড দ্রুততম সময়ের মধ্যে নতুন মজুরি ঘোষণা করবে। বোর্ড গঠনের দাবি পূরণ হওয়ায় শ্রমিকদের রাস্তা থেকে কারখানায় ফিরে যাওয়ার আহ্বান জানান মন্ত্রী।

শ্রমিকদের রাস্তায় নামার ক্ষেত্রে বাইরের ইন্ধন থাকতে পারে উল্লেখ করে শ্রমমন্ত্রী বলেন, ডিসেম্বর ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির যে চেষ্টা চলছে, এর সঙ্গে এর যোগসূত্র রয়েছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html