ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

UttorbongoBD
June 16, 2026 10:00 pm
Link Copied!


বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ১৬ জুন (মঙ্গলবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা; ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮; শুক্রবারের আগেই প্রকাশ পেতে পারে ইরান-মার্কিন চুক্তি; ইরান চুক্তি নিয়ে সিআইএ প্রধানের সংশয়, হোয়াইট হাউসে মতভেদ; পারমাণবিক অস্ত্র নিয়ে ইরানকে ‘নরকের’ হুঁশিয়ারি ট্রাম্পের; ইরান-মার্কিন চুক্তিতে কেন আলোচনায় ৩ হাজার কোটি ডলার- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন। 

 

এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতির এই সময়ে অনেক কর্মীর মনেই একটা ভয় জেঁকে বসেছে, যন্ত্র কি তবে মানুষের চাকরি কেড়ে নেবে? তবে কর্মক্ষেত্র বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, মানুষের এমন কিছু সহজাত গুণ রয়েছে যা এআই সহজে প্রতিস্থাপন করতে পারবে না। সহমর্মিতা, যৌক্তিক চিন্তাভাবনা ও নৈতিক সিদ্ধান্ত নেওয়ার মতো মানবিক দক্ষতা চর্চা করলে কর্মীরা যেকোনও পরিস্থিতিতে অপরিহার্য হয়ে উঠবেন।

 

ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস এয়ার ফোর্স বেস থেকে উড্ডয়নের পরপরই বিমান বাহিনীর একটি বি-৫২ স্ট্র্যাটেজিক বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (১৫ জুন) স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে সংঘটিত এই ভয়াবহ দুর্ঘটনায় বিমানে থাকা আট ক্রুর সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং-এর দুই কর্মকর্তাও রয়েছেন।  খবর বিবিসি। 

 

শুক্রবারের আগেই প্রকাশ পেতে পারে ইরান-মার্কিন চুক্তি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের প্রাথমিক চুক্তিটি আগামী শুক্রবারের আগেই জনসমক্ষে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিটি ইতোমধ্যে স্বাক্ষরিত হয়েছে বলে নিশ্চিত করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

 

ইরান চুক্তি নিয়ে সিআইএ প্রধানের সংশয়, হোয়াইট হাউসে মতভেদ

ইরানের সঙ্গে হতে যাওয়া সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে গভীর সংশয় প্রকাশ করেছেন দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-র পরিচালক জন র‍্যাটক্লিফ। বিশেষ করে পারমাণবিক বিষয়ে একের পর এক ছাড় দেওয়ার ক্ষেত্রে তেহরানের সদিচ্ছা কতটুকু রয়েছে, তা নিয়ে গোয়েন্দা সংস্থাটির মনে মারাত্মক সন্দেহ রয়েছে বলে এক প্রতিবেদনে জানা গেছে।

 

পারমাণবিক অস্ত্র নিয়ে ইরানকে ‘নরকের’ হুঁশিয়ারি ট্রাম্পের

ইরান যদি কখনও পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করে, তবে দেশটির ওপর ‘নরক নেমে আসবে’ বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ফ্রান্সের জি-৭ শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন।

 

ইরান-মার্কিন চুক্তিতে কেন আলোচনায় ৩ হাজার কোটি ডলার

আগামী শুক্রবার সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হতে যাচ্ছে, তার অংশ হিসেবে ইরানের জন্য ৩০০ বিলিয়ন (৩০ হাজার কোটি) মার্কিন ডলারের একটি বিশাল বিনিয়োগ তহবিল গঠনের সুযোগ তৈরি হতে পারে। বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি করা এবং আন্তর্জাতিক বাজার ওলটপালট করে দেওয়া এই যুদ্ধাবসানের সামগ্রিক প্রক্রিয়ার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html