চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের সদস্য ও মন্ত্রী লিউ হাইশিংকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহর নেতৃত্ব দলটির প্রতিনিধি দল। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটে বিমান বন্দরে অবতরণ করলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল ( অব.) আলতাফ হোসেন চৌধুরী এমপি, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি, সৈয়দ এমরান সাহলে প্রিন্স ও প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার কামরুল হাসান।
এর পর চায়না সউদান এয়ারলাইনসে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্য যাত্রা করেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।