ঢাকাWednesday , 4 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ঘূর্ণিঝড় ‘মুরাসু’র অবস্থান কোথায়, বাংলাদেশে এর প্রভাব পড়বে?

UttorbongoBD
November 4, 2026 8:00 am
Link Copied!


মুরাসু প্রবল ঘূর্ণিঝড় থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি এখন ভারতের উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন তেলেঙ্গানার ওপর অবস্থান করছে। এর প্রভাবে বাংলাদেশের সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভবনা নেই। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলেছে বাংলাদেশের আবহাওয়া অধিদফতর। 

গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে সারা দেশের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

আজ সন্ধ্যা ৬টা থেকে সারা দেশের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে, মুরাসুর আপডেট নিয়ে ভারতীয় আবহাওয়া দফতরের (আইএমডি) সর্বশেষ তথ্য বলছে, আজ বুধবার (৪ নভেম্বর) ভোরে এটি গভীর নিম্নচাপ হিসেবে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন পূর্ব তেলেঙ্গানার ওপর অবস্থান করছিল। এর বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার, দমকা হাওয়া আকারে যা ৭৫ কিলোমিটার পর্যন্ত উঠছে। এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html