ঢাকাThursday , 5 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক রাজীব ঘোষকে ডিবি কার্যালয়ে নেওয়ায় ডিজাবের উদ্বেগ

UttorbongoBD
November 4, 2026 11:30 pm
Link Copied!


ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি ও ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিজাব) স্থায়ী সদস্য রাজীব ঘোষকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ডিজাব। একই সঙ্গে তার দ্রুত মুক্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

বুধবার (৪ নভেম্বর) এক বিবৃতিতে ডিজাবের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মাসুম এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে ডিজাব নেতারা বলেন, একজন পেশাদার সাংবাদিককে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদের ঘটনা সাংবাদিক সমাজে উদ্বেগ সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেকোনও পদক্ষেপ অবশ্যই প্রচলিত আইন ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে হতে হবে।

তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। কোনও সাংবাদিককে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে তার আইনগত ভিত্তি ও প্রক্রিয়া সম্পর্কে স্বচ্ছতা থাকা উচিত।

সংগঠনটির দফতর সম্পাদক কামাল হোসেন তালুকদার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

উল্লেখ্য, বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে ডিবিসি নিউজের কার্যালয় থেকে সাংবাদিক রাজীব ঘোষ ও সিনিয়র সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। পুলিশের পক্ষ থেকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য সেখানে নেওয়া হয়েছে বলে জানানো হয়।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html