ঢাকাThursday , 5 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কেন হারলো ট্রাম্পের রিপাবলিকানরা: ভ্যান্স বললেন, ‘ইরান যুদ্ধের কারণে’


November 5, 2026 12:10 am
Link Copied!


২০২৬ সালের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বিশাল পরাজয় ও কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর পেছনে সরাসরি ইরান যুদ্ধকেই দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক দীর্ঘ পোস্টে ভ্যান্স লিখেছেন, আমাদের হেরে যাওয়ার মূল কারণ হলো যুদ্ধ। তিনি আরও বলেন, দলের ভবিষ্যৎ নিয়ে যেকোনও সৎ আলোচনা এই সংঘাতের বিষয়টিকে সামনে রেখেই শুরু হতে হবে। এ সময় তিনি রিপাবলিকানদের এই বিপর্যয় কাটাতে ইরান যুদ্ধের ভূমিকার কথা স্বীকার করে দেওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের প্রতিও ইঙ্গিত করেন।

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা সিনেট ও প্রতিনিধি পরিষদ উভয় কক্ষের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়ে ট্রাম্প প্রশাসন ও রিপাবলিকান পার্টিকে বড় ধাক্কা দিয়েছে। ফলে ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছর ওয়াশিংটনে এক বিভক্ত সরকার ব্যবস্থার মুখোমুখি হতে হচ্ছে, যেখানে ডেমোক্র্যাটরা প্রশাসনের নীতি ও আইনি এজেন্ডাগুলো কড়া নজরদারিতে রাখতে পারবে।

নিজের পোস্টে ভ্যান্স যুক্তি দেখান যে, রিপাবলিকান সমর্থকরা ভোট দিতে এলেও ২০২৪ সালে যারা ট্রাম্প-ভ্যান্স জুটিকে ভোট দিয়েছিলেন, তাদের অনেকেই মঙ্গলবার ডেমোক্র্যাটদের পক্ষে রায় দিয়েছেন। ভোটারদের এই সিদ্ধান্তের পেছনে তিনি ইরান যুদ্ধ, জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি, আমেরিকা ফার্স্ট এজেন্ডা এবং ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে প্রধান অনুঘটক হিসেবে চিহ্নিত করেন।

নির্বাচনে ডেমোক্র্যাটদের এই সাফল্যের পর প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটিক নেতা হাকিম জেফ্রিস বলেন, আমরা আপনাদের কথা শুনেছি। আপনারা যে বড় পরিবর্তনের যোগ্য, তা নিশ্চিত করতে আমরা কঠোর পরিশ্রম করব।

আগামী ৩ জানুয়ারি ২০২৭ সালে নতুন কংগ্রেস শুরু হলে জেফ্রিস প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে পারেন।

অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, উচ্চমূল্য, ইরান যুদ্ধ এবং সরকারি দুর্নীতি নিয়ে ভোটারদের ক্ষোভই এই নির্বাচনের ফলাফল নির্ধারণ করে দিয়েছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html