ঢাকাThursday , 5 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

এইচএসসিতে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল ২৩ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী

UttorbongoBD
November 5, 2026 3:15 pm
Link Copied!


উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে প্রকাশের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, আগামী ২ ডিসেম্বর তাদের জন্য সম্পূরক পরীক্ষা নেওয়া হবে।

অকৃতকার্যদের কারিগরি ও ভোকেশনাল শিক্ষার সুযোগ থাকবে। পাশাপাশি পরবর্তী সময়ে নিয়মিত শিক্ষার্থী হিসেবেও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর ডেমরার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন ও স্মার্ট ক্লাসরুম উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইশিং স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করেন।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘চলতি বছরের এইচএসসি পরীক্ষার মধ্য দিয়ে এ উদ্যোগ চালু হলেও ভবিষ্যতে এসএসসি ও এইচএসসি— উভয় পরীক্ষায় এ সুযোগ কার্যকর করা হবে। খাতা মূল্যায়নে অবহেলা, ভুল ও অনিয়মের সঙ্গে জড়িত পরীক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি যেসব পরীক্ষকের মূল্যায়নে দুর্বলতা রয়েছে, তাদের প্রশিক্ষণের আওতায় আনা হবে।’ 

শিক্ষামন্ত্রী বলেন, ‘চলতি মাসের ১ থেকে ৭ তারিখ পর্যন্ত এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হচ্ছে। আগামী ২৩ নভেম্বরের মধ্যে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম চলতি মাসেই শুরু হওয়ার কথা থাকায় শিক্ষার্থীদের সুবিধার্থে দ্রুত ফল প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। মাত্র এক বা দুই বিষয়ের জন্য একজন শিক্ষার্থীর পুরো শিক্ষাবর্ষ নষ্ট হওয়ার কোনও যৌক্তিকতা নেই। দ্রুত সম্পূরক পরীক্ষা ও ফল প্রকাশের মাধ্যমে শিক্ষার্থীরা পরবর্তী শিক্ষাবর্ষের প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সেশনজট এড়ানোও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।’ 

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘দীর্ঘ অবসরে শিক্ষার্থীরা যাতে মোবাইল ফোন বা মাদকের মতো ক্ষতিকর আসক্তিতে জড়িয়ে না পড়ে, সে বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।’ 

তবে সম্পূরক পরীক্ষার পরও যারা চূড়ান্তভাবে অকৃতকার্য হবে, তাদের জন্য কারিগরি ও ভোকেশনাল শিক্ষার সুযোগ থাকবে। চাইলে তারা কারিগরি শিক্ষায় ভর্তি হতে পারবে। পাশাপাশি পরবর্তী সময়ে নিয়মিত শিক্ষার্থী হিসেবেও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকবে বলে জানান মন্ত্রী। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html