ঢাকাThursday , 5 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নতুন যাত্রায় কার্তিক আরিয়ান, কী চমক দেখাবেন অভিনেতা


November 5, 2026 2:40 pm
Link Copied!


কার্তিক আরিয়ান একজন অসাধারণ অভিনেতা সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবে এবার নতুন পরিচয়ে আসছেন তিনি। অভিনয়ের পাশাপাশি প্রযোজনার খাতায় নাম লিখছেন অভিনেতা।

কবির খান পরিচালিত ‘লড়াকু’ ছবির প্রযোজক হিসাবে কার্তিক নিজের নতুন যাত্রা শুরু করতে চলেছেন।

বুধবার বিড়লা (৪ নভেম্বর) স্টুডিওর ‘লড়াকু’ ছবির মুক্তির তারিখ ঘোষণা করেছে। ছবিটি মুক্তি পাবে আগামী ১৮ জুন ২০২৭। এই ছবিটি বিড়লা স্টুডিও এবং কবির খান ইন্টারটেইনমেন্ট দ্বারা প্রযোজিত এবং এর মাধ্যমেই প্রযোজক হিসাবে ডোপামিন স্টুডিওজর সঙ্গে আত্মপ্রকাশ করতে চলেছেন কার্তিক আরিয়ান।

নির্মাতা জানিয়েছেন, ‘লড়াকু’ একজন মানুষের উচ্চাকাঙ্ক্ষা, দৃঢ়তা এবং আশার এক অসাধারণ বাস্তব জীবনের কথা বলে। ছবিটি সম্পূর্ণ একটি পারিবারিক বিনোদনমূলক ছবি বলে জানিয়েছেন তিনি। যদিও এই সিনেমায় কারা অভিনয় করবেন সেটা এখনও প্রকাশ করা হয়নি।

‘চান্দু চ্যাম্পিয়ন’ ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করেছেন কার্তিক আরিয়ান এবং কবির খান। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবির জন্যই জাতীয় পুরস্কার পেয়েছেন কার্তিক আরিয়ান। ছবিটি বাণিজ্যিকভাবে সেই অর্থে সফল না হলেও এই ছবিতে কার্তিকের সেরা অভিনয় বলে গণ্য করা হয়।

এদিকে ২০২৭ সালে কার্তিকের ‘আশিকি ৩’ ছবিটিও মুক্তি পাওয়ার কথা রয়েছে।  এর মধ্যেই প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি, যা নিঃসন্দেহে একটি বড় খবর।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html