ঢাকাThursday , 5 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

এই মহিলা আমার স্ত্রী নন, জামায়াত নেতার সাবেক বউ: গোলাম মাওলা রনি


November 5, 2026 8:35 pm
Link Copied!


জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাবেক নারী ভাইস চেয়ারম্যান ফারজানা আফরোজ। দলটির নারী উইং ‘জাতীয় নারী শক্তির’ কেন্দ্রীয় পর্যায়ের একটি বড় দায়িত্বে তাকে পদায়ন করা হচ্ছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ তথ্য বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন এনসিপির একজন যুগ্ম আহ্বায়ক।

এরই মধ্যে রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির ‘স্ত্রী’ ফারজানা আফরোজ এনসিপিতে যোগ দিচ্ছেন বলে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। তবে রনির দাবি, ওই নারী তার স্ত্রী নন। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ দাবি করেন গোলাম মাওলা রনি।

ফেসবুক পেজে একটি গণমাধ্যমের ফটোকার্ড শেয়ার করেন তিনি। ফটোকার্ডে বলা হয়েছে, ‘এনসিপিতে যোগ দিচ্ছেন গোলাম মাওলা রনির স্ত্রী’।

রনি কার্ডটি শেয়ার করে লিখেছেন, ‘এই মহিলা আমার স্ত্রী নন। সাতকানিয়া জামায়াত নেতা হারুনের সাবেক স্ত্রী। চট্টগ্রামের বিতর্কিত আওয়ামী লীগ নেতা ঘি বাবুলের ঘনিষ্ঠ বান্ধবী এবং আমেরিকান প্রবাসী ইলিয়াসের আপনজন।’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html