ঢাকাMonday , 22 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা

ইরানকে আবারও ট্রাম্পের হুমকি


June 17, 2026 7:00 pm
Link Copied!


ইরানের সঙ্গে হওয়া চুক্তিটি ‘চূড়ান্ত’ কি না, জানতে চাওয়া হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, না, এটি চূড়ান্ত কোনও চুক্তি নয়। এটি কেবলই একটি সমঝোতা স্মারক। আর এটি যদি আমার পছন্দ না হয়, তবে আমরা আবার তাদের ওপর গুলি চালানো এবং তাদের মাথার ওপর বোমা ফেলা শুরু করব।

 

ফ্রান্সে চলমান জি-৭ শীর্ষ সম্মেলনে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প এই মন্তব্য করেন। ইরানকে খোলাখুলি হুমকি দিয়ে তিনি বলেন, আমি যদি এটি পছন্দ না করি, কিংবা তারা যদি ঠিকঠাক আচরণ না করে, তবে আমরা সরাসরি আবারও তাদের মাথার ঠিক মাঝবরাবর বোমা ফেলা শুরু করবো।

যুক্তরাষ্ট্র ও ইরানের এই চুক্তিতে তেহরানের পুনর্গঠনের জন্য ৩০০ বিলিয়ন (৩০ হাজার কোটি) ডলারের তহবিলের বিধান রয়েছে বলে সংবাদমাধ্যমে যে খবর বেরিয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন ট্রাম্প। তিনি বলেন, আমরা এই তহবিলে ১০ সেন্টও দিচ্ছি না। আমরা কোনও বিনিয়োগ করছি না এবং আমাদের এমন কোনও তহবিলও নেই।

উপসাগরীয় দেশগুলো ইরানে বিনিয়োগ করবে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি তাদের বিনিয়োগ করতে বলছেন না, তবে তারা যদি তা করতে চায়, তবে করুক, এতে আমার সমস্যা নেই।

ট্রাম্প আরও বলেন, আমি বলব, তারা (ইরানিদের) আচরণ কেমন তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বেশ কিছু দিন সেখানে কোনও বিনিয়োগ করবে না।

মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, ইরানের পক্ষে কখনও পারমাণবিক অস্ত্রের অধিকারী না হওয়ার সম্ভাবনা প্রায় ৯৯ দশমিক ৯৯ শতাংশ।

যুক্তরাষ্ট্র ও ইরানের এই আলোচনার ইতিবাচক প্রভাবের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, সবচেয়ে খুশির খবর হলো শেয়ারবাজার চাঙ্গা হয়ে উঠেছে। এটি সব রেকর্ড ছাড়িয়ে গেছে। অন্যদিকে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে কমে গেছে। কথার চেয়ে এই বাজার পরিস্থিতিই অনেক বেশি জোরালো বার্তা দিচ্ছে।

বাজারের এই ইতিবাচক গতিতে নিজের সন্তোষ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, আগামী এক বা দুই দিনের মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়া হবে।

সূত্র: আল জাজিরা

 





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html