ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বাড্ডায় খালে কচুরিপানার মধ্যে ভাসছিল যুবকের মরদেহ

UttorbongoBD
June 17, 2026 7:45 pm
Link Copied!


রাজধানীর বাড্ডার সাঁতারকুলের ইয়াসিন নগর এলাকায় খাল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম-পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ২৫ বছর।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে খালের ওই মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ দীর্ঘ সময় পানিতে থাকায় পচে-গলে বিকৃত হয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুল আলম জানান, মঙ্গলবার দুপুরে বাড্ডার সাঁতারকুলের ইয়াসিন নগর খালের পানিতে কচুরিপানার মধ্যে এক যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পচা-গলা মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সঠিক কারণ জানা যাবে বলেও জানান ওই এসআই।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html